অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০১ ১৬ আগস্ট ২০২৬
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাওয়া বাংলাদেশের। আর সিরিজের প্রথম টেস্টেই স্মরণীয় জয় পেয়েছেন নাজুমল হোসেন শান্তরা।
ইতিহাস গড়া এই জয়ে প্রশংসায় ভাসছেন হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজরা। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলের বিপক্ষে তাদের মাঠে টেস্টে প্রথম জয় বাংলাদেশের ক্রিকেটের জন্যই বিশাল অর্জন।
অস্ট্রেলিয়ায় গড়া এই কীর্তিতে পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেতে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ লেগেছে বাংলাদেশের।
মাত্র ৩ ম্যাচেই এই কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্তরা। যেখানে পাকিস্তানের লেগেছিল ৭ ও ভারতের ১২ ম্যাচ। শ্রীলঙ্কা ১৫ ম্যাচ খেলেও এখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।
এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুটিতেই হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্ট খেলে বাংলাদেশ পেল দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।
সফরকারী দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ লেগেছে শুধু ইংল্যান্ডের। ইংল্যান্ড মাত্র দুই ম্যাচেই প্রথম জয় পেয়েছিল। দক্ষিণ আফ্রিকাও তৃতীয় চেষ্টায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতেছিল।
সংখ্যায় সংখ্যায় ডারউইন টেস্ট
২
এসইএনএ (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। এর আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন মুমিনুল হকরা।
৩
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেতে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ লেগেছে বাংলাদেশের। মাত্র ৩ ম্যাচেই এই কীর্তি গড়লেন নাজমুল হোসেন শান্তরা। যেখানে পাকিস্তানের লেগেছিল ৭ ও ভারতের ১২ ম্যাচ। শ্রীলঙ্কা ১৫ ম্যাচ খেলেও এখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।
৩
বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর এটি তৃতীয় টেস্ট জয়। বাংলাদেশের কোনো অধিনায়কেরই দেশের বাইরে এত বেশি টেস্ট জয়ের রেকর্ড নেই।
৬
৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। এর আগে অজিদের বিপক্ষে একমাত্র জয়টি এসেছিল ২০১৭ সালের আগস্টে, মিরপুরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্ট খেলে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
৯
উইকেটের জয়টি টেস্টে উইকেটের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। এর চেয়ে বড় জয়টি ২০২৪ সালে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে।
৩০
গত ৩০ বছরে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো এশিয়ার একমাত্র দুই দল বাংলাদেশ (২০২৬) ও ভারত (২০২৪)।
২০১৯
সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ভারতের কুলদীপ যাদব। ২০১৯ সালে সিডনিতে ফাইফার পেয়েছিলেন তিনি।
৯/১১১
ডারউইনে হাসান মাহমুদ দুই ইনিংসে ১১১ রান দিয়ে নেন ৯ উইকেট। টেস্টে বাংলাদেশের কোনো পেসারের জন্য এটি দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় অভিষেকে কোনো সফরকারী বোলারের এটি তৃতীয় সেরা বোলিং ফিগারও।
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
















