অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০১ ২৭ নভেম্বর ২০২৬
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে জারা, এইচঅ্যান্ডএমসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতসহ এশিয়ার অন্যান্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে।
তিনজন কারখানামালিকের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কারখানামালিকদের দাবি, নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন ক্রেতারা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানামালিকেরা জানান, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াকে বিকল্প হিসেবে বিবেচনা করছেন।
গত বুধবার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। শ্রমিকেরা মজুরি দ্বিগুণের বেশি করার দাবি জানালেও তা পূরণ না হওয়ায় নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন এবং শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।
শিল্পমালিকদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল তা আরও কমবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো কম।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, ইউটিলিটি ও কাঁচামালের ব্যয় বৃদ্ধি পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়াচ্ছে। ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধি উৎপাদন ব্যয় আরও বাড়িয়েছে।
নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাময়িকভাবে অন্য দেশে কিছু ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হলে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব হয়।
কারখানামালিকদের বড় উদ্বেগ হলো, ইতোমধ্যে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। ক্রেতারা নতুন করে কোথা থেকে পোশাক সংগ্রহ করবেন, তা পর্যালোচনা করছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে চাপ আরও বেড়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর হিসাবে, ভারত বাংলাদেশ থেকে প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারে। ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময় ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে। প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ শেষ করতে পারলেও বাংলাদেশে এ সময় লাগে প্রায় ১২০ দিন।
শ্রম অসন্তোষের কারণে উৎপাদন পিছিয়ে পড়ায় ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের কাজ জমে গেছে। নির্ধারিত সময়ে ক্রয়াদেশ সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোর জন্য পোশাক তৈরি করে এমন প্রতিষ্ঠান আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, ‘নভেম্বরের ১ তারিখ থেকে আমার অধিকাংশ ক্রেতা অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তাঁরা জানাচ্ছেন, আমাদের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত বা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তাঁরা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।
মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, ‘‘সাময়িকভাবে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ যাতে দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর বিকল্প আছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’’
চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে এবং উৎপাদনশীল কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ এর সঙ্গে যুক্ত। বিজিএমইএর হিসাবে, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে সাময়িকভাবে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে স্থায়ীভাবে অন্য দেশে চলে যেতে পারে।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?










