অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:১৭ ৭ নভেম্বর ২০২৬
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যাস ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু চিকিৎসক যখন অ্যান্টিবায়োটিক খেতে বলেন, তখন কি কোনো নিয়ম মেনে চলেন?
ব্রিটিশ চিকিৎসক ও টিভি বিশেষজ্ঞ ডা. আমির খান অ্যান্টিবায়োটিক চলাকালীন কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক শুধু সংক্রমণের জীবাণুকেই মারে না, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকেও নষ্ট করে দিতে পারে। তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় পেটের সমস্যা এড়াতে ৫টি টিপস দিয়েছেন তিনি।
অ্যান্টিবায়োটিকে পেটের ক্ষতি হয় কেন?
ডা. আমির খানের ব্যাখ্যা, অ্যান্টিবায়োটিক ক্ষতিকর জীবাণুর পাশাপাশি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকেও নষ্ট করে দিতে পারে। এর জেরে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ক্ষতি এড়াতে তিনি পাঁচটি নিয়ম মানার কথা বলেছেন।
প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক নয়
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক একেবারেই খাওয়া উচিত নয়। সাধারণ ভাইরাল সংক্রমণ বা হাঁচি-কাশির সমস্যায় অ্যান্টিবায়োটিক এড়িয়ে যাওয়াই ভালো। গুরুতর সমস্যা হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক যে অ্যান্টিবায়োটিক লিখবেন, সেটাই খাওয়া উচিত। অ্যান্টিবায়োটিক খেলে অন্ত্র, ভ্যাজাইনা ও ত্বকের মাইক্রোবায়োমেরও ক্ষতি হতে পারে।
খাদ্যতালিকায় প্রিবায়োটিক খাবার বাড়ান
অ্যান্টিবায়োটিক চলাকালীন এবং কোর্স শেষের পরে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে প্রিবায়োটিক খাবার। এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। এ ক্ষেত্রে রসুন, পেঁয়াজ ও কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
প্রোবায়োটিক খাবার খান
প্রিবায়োটিকের পাশাপাশি ডায়েটে রাখুন প্রোবায়োটিকও। এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দই, কিমচি, ঘোলের মতো খাবার খেতে পারেন। যে খাবার ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয়, তাতেই সাধারণত প্রোবায়োটিক থাকে।
রঙিন ও ফাইবারসমৃদ্ধ উদ্ভিজ্জ খাবার
বিভিন্ন রঙের শাকসব্জি ও ফল খাওয়ার কথা বলেছেন ডা. আমির খান। খাবারে রঙের বৈচিত্র্য ও ফাইবারের পরিমাণ যত বেশি হবে, তাতে ভিটামিন ও খনিজও তত বেশি মিলবে। তা ছাড়া ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্যও উপকারী।
প্রকৃতির মাঝে সময় কাটান
চিকিৎসক আমির খানের দাবি, ক্ষতিগ্রস্ত অন্ত্র সারিয়ে তুলতে পরিবেশেরও বড় ভূমিকা আছে। প্রকৃতির মাঝে সময় কাটানো, বাগান করার মতো কাজে নানা রকম উপকারী মাইক্রোবায়োমের সংস্পর্শে আসা যায়, যা অন্ত্রের পক্ষে ভালো। তাই শরীর সুস্থ বোধ করলে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ডিসক্লেইমার: চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের কোর্স মাঝপথে বন্ধ করবেন না। ডায়রিয়া বা পেটের সমস্যা বেশি হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
















