আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নেইমার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৬ ৬ জুলাই ২০২৬
যেখান থেকে শুরু, সেখানে এসেই শেষ। আজ থেকে ঠিক ১৬ বছর আগে, ২০১০ সালে যেই মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তরুণ নেইমারের। দীর্ঘ ১৬ বছরের বর্ণিল ও উত্থান-পতনময় ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেললেন সেই একই মাঠে।
আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।
ফুটবলের এই দুঃখি রাজিপুত্রের আর রাজা হওয়া হলো না। বিধাতা দুই হাত ভরে প্রতিভা দিলেও ভাগ্য যেনো সঙ্গে ছিলো না তার। অনেক কিছু করতে চেয়েও করতে না পারার কষ্টে অশ্রুশিক্তভাবে ভক্তদের অভিবাদন জানালেন ব্রজিলের এই মহাতারকা।
সোমবার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপ্রত্যাশিত এই হারের পরপরই জাতীয় দলকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্তের কথা নিজেই জানান নেইমার।
জাতীয় দলের হয়ে তার দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানার ঘোষণা দিয়ে নেইমার বলেন, "আমি চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম এবং এখানেই শেষ করলাম।"
অসংখ্য রেকর্ড ও অর্জনে ঠাসা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। কেবল আক্ষেপ হয়ে রয়ে গেল একটি বিশ্বকাপ ট্রফির।
চলতি বিশ্বকাপে মাঠের সময়টা মোটেও সুখকর ছিল না নেইমারের। চোট ও নানা সমীকরণে পুরো টুর্নামেন্টে সব মিলিয়ে মাত্র ৩৭ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন তিনি।
নরওয়ের বিপক্ষেও ম্যাচের ৬৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯০+১০ মিনিটে) পেনাল্টি থেকে ব্রাজিলের সান্ত্বনাসূচক একমাত্র গোলটি আসে তার পা থেকেই।
তবে এই গোল যেমন দলের পরাজয় ও বিদায় আটকাতে পারেনি, তেমনি সেলেসাও জার্সিতে এটিই যে তার ক্যারিয়ারের শেষ কিক হতে যাচ্ছে— তা হয়তো ম্যাচ চলাকালীন অনুসারীদেরও ভাবনায় ছিল না।
বিশ্ব ফুটবলের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটল সেলেসাওদের ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের আকস্মিক প্রস্থানে।
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নেইমার
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
- একদিন না খেয়ে থাকলে শরীরে যা ঘটে
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- আমিরের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন
- শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ ১৫ শিক্ষার্থীর
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- এলপিজির দাম কমলো
- প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুললো
- স্পাইডার-ম্যানকে খুঁজছেন মেসি
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন
- ‘ব্লাড সুগার’ হয়েছে নাকি ডায়াবেটিস? বুঝবেন যেভাবে
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- ‘ব্লাড সুগার’ হয়েছে নাকি ডায়াবেটিস? বুঝবেন যেভাবে
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- আমরাও বাংলাদেশকে ভীষণ ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
















