আবারো কারাবাসে যেতে হতে পারে আল্লু অর্জুনকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৬ ১৮ ডিসেম্বর ২০২৪
কপালে আবারো চিন্তার ভাঁজ দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের। জামিন পেয়েও স্বস্তিতে নেই অভিনেতা। আবারও কারাবাসে যেতে হতে পারে তাকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এমন দুঃসংবাদ পান আল্লু। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুলিশ আবেদন করায় আল্লুর আবারো হাজতবাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আশঙ্কা করছেন তার অসংখ্য ভক্তরা।
জানা যায়, হাই কোর্ট থেকে জামিন পেলেও সে জামিন মানতে নারাজ ভারতের পুলিশ প্রশাসন। তাই নায়কের জামিন বিষয়ে নতুন রায় পেতে আবারো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে পুলিশ জানায়, প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে প্রেক্ষাগৃহে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে আল্লু সেখানে এসে উপস্থিত হন। তাই ওই অঘটনের দায় কোনোভাবেই এড়াতে পারেন না এই অভিনেতা।
পুলিশের এমন অভিযোগের ভিত্তিতে সুপ্রীম কোর্ট আল্লু অর্জুনের বিষয়ে নতুন রায় জানালে যেকোনো সময়ই কারাবাসে যেতে হতে পারে আল্লুর। এতে অভিনেতার স্বাভাবিক জীবনও অনিশ্চিত হয়ে পড়বে।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে এই অভিনেতাকে।
ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন। তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী এবং অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।
এ আবেদনের প্রেক্ষিতে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- A New Chapter for the FIFA World Cup
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো
















