আবেগতাড়িত হয়ে বিয়ে করা ভুল ছিল: অপু বিশ্বাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২২ ১৩ এপ্রিল ২০২৬
পর্দায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও নেটদুনিয়া ও অফলাইনে সমান সরব ঢালিউড কুইন অপু বিশ্বাস। শোরুম উদ্বোধন, ব্র্যান্ড প্রমোশন কিংবা সোশ্যাল মিডিয়ায় নতুন লুকের ছবি সব মিলিয়ে ভক্তদের চর্চায় থাকেন সবসময়। তবে সব ছাপিয়ে নেটিজেনদের মূল কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে এই নায়িকার ব্যক্তিগত জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও অতীত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
জীবনের অন্যতম আলোচিত অধ্যায় শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে অকপটে নিজের অনুশোচনার কথা জানিয়েছেন অপু। বিয়েটা তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।”
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ ৯ বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভে সন্তানসহ উপস্থিত হয়ে বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি। তবে ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে এই জুটির বিচ্ছেদ ঘটে।
ভবিষ্যতে নতুন করে সংসার পাতার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে কিছুটা রহস্য জিইয়ে রেখেছেন এই তারকা। তিনি জানান, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই তিনি।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ট্রল ও সমালোচনা নিয়েও মুখ খুলেছেন তিনি। অপু জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত হন না। বরং বেশিরভাগ সময় এগুলো এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।
দীর্ঘ ক্যারিয়ারে নিজের আচার-আচরণে আসা পরিবর্তন নিয়েও কথা বলেছেন তিনি। আগের অপু বিশ্বাসই ভালো ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম... কারণ তখন বুঝতাম না ইমোশনের জন্য ক্যামেরা নয়, ক্যামেরা মানে পাবলিক ফেস করতে হয়।”
বর্তমানে অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। তবে গুঞ্জন রয়েছে, আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ প্রেক্ষাগৃহে আসতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই চিত্রনায়িকা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
















