আমদানি করা পেঁয়াজ বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৫ ১৫ জানুয়ারি ২০২০
ভারত বিভিন্ন রাজ্যের চাহিদা মেটাতে যে পেঁয়াজ আমদানি করেছে, সেই পেঁয়াজের বেশিরভাগটা এখনো গুদামেই রয়ে গেছে। কারণ, অধিকাংশ রাজ্য জানিয়েছে তাদের আর পেঁয়াজের দরকার নেই। এই উদ্বৃত্ত পেঁয়াজ কিনতে বাংলাদেশকে আহ্বান জানাল ভারত। সূত্র: দ্য প্রিন্ট
গুদামে থাকা পেঁয়াজ এখন পচতে শুরু করেছে। পেঁয়াজ এমন এক পণ্য যা কিনা এক সপ্তাহের মধ্যেই ৩৫ শতাংশ পচে যায়। ইতোমধ্যে নিরুপায় হয়ে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণাও দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যমে এসব তথ্য দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার অনুষ্ঠিত এক সভায় কেন্দ্রের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করতে ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রকিবুল হকের কাছে প্রস্তাবনাও উত্থাপন করেছে। দেশের চাহিদা মেটানোর জন্যে আমদানি করা পেঁয়াজের উদ্বৃত্ত বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ১২ জানুয়ারি নাগাদ ভারতে আমদানি করা পেঁয়াজের ১৮ হাজার মেট্রিক টন এসে পৌঁছায়। দেশটি ৩৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির চুক্তি করে। যে পরিমাণ পেঁয়াজ এসেছে তার মধ্যে মাত্র ৩ হাজার মেট্রিক টন বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। বাকি ১৫ হাজার মেট্রিক টন মুম্বাই জেএনপিটি বন্দরে পড়ে রয়েছে। বেশিরভাগ রাজ্য তাদের আর পেঁয়াজ দরকার নেই বলে জানিয়ে দিয়েছে। বিভিন্ন রাজ্য যে চাহিদা দিয়েছিল কেন্দ্রকে তাও তুলে নিয়েছে। মহারাষ্ট্র ১০ হাজার মেট্রিক টন, আসাম ৩ হাজার, হরিয়ানা ৩ হাজার ৪৮০, কর্নাটক ২৫০ এবং উড়িষা ১০০ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা তুলে নিয়েছে।
গত বছরের শেষ দু মাসে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যায়। নভেম্বর-ডিসেম্বরে ভারতের বাজারে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিকেজি ১০০ রুপি ছাড়িয়ে যায়। এ অবস্থা সামলাতেই পেঁয়াজ আমদানি করে কেন্দ্রীয় সরকার।
সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, তবে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে প্রস্তাব দেওয়া হয়েছে ওই সভাতেই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে চাইনিজ পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। কাজেই ভারতের এই প্রস্তাবনায় বিনামূল্য পরিবহনের মতো বিশেষ সুবিধা থাকা প্রয়োজন।
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- National Development Program Organizes Dissemination Workshop
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত







