আমার এ ক্ষতি পোষাতে পারবেন কেউ, প্রশ্ন ক্ষুব্ধ অভিনেত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৭ ২১ অক্টোবর ২০২৩
চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর মিরপুরের একটি শুটিংস্পটে দগ্ধ হন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। এ ঘটনার দীর্ঘ ৯ মাস কেটে গেলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার পরিবার থেকে অভিনয় শিল্পী সংঘে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বিগত ৯ মাসেও এ ঘটনার সুষ্ঠু কোনো ন্যায়বিচার পাননি অভিনেত্রী। এমনকি অভিযুক্তদের কাছ থেকে কোনো জবাবদিহিতাও নিশ্চিত করতে পারেনি অভিনয়শিল্পী সংঘ।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আঁখি শুক্রবার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেইসঙ্গে চোখে সাদা কাপড়ে প্যাঁচানো এক গুচ্ছ গোলাপ, যেখানে লেখা ‘ট্রাস্ট’ এবং ব্যান্ডেজ দিয়ে মুখ বন্ধ করা এক ছবি পোস্ট করেছেন।
অভিনেত্রী স্ট্যাটাসে লিখেছেন, ‘কাজের মানুষজনদের সাথে দেখা হলেই এখন ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে- অভিযোগ করলাম না কেনো? অভিযোগ করলে আমি নাকি ন্যায়বিচার পেতাম। তাহলে আপনারা মেনে নিচ্ছেন অন্যায় অবশ্যই হয়েছে। শুধু বিচারটা হয় নাই।’
তদন্ত কমিটির কাজের কোনো অগ্রগতি নেই জানিয়ে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি বা শুটিং বাড়ির কাউকে সংগঠনে এনে আমার সঙ্গে হওয়া সেই অন্যায়ের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, জবাবদিহিতা তৈরি করতে পারেননি সেই কমিটি বা সংগঠন।
অনেকে আঁখির কাছে জানতে চাচ্ছেন তিনি ক্ষতিপূরণ পেয়েছেন কিনা। এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, অতি এক্সাইটেড হয়ে অনেক শুভাকাঙ্ক্ষী জানতে চাচ্ছে আমি ক্ষতিপূরণ চাইলাম না কেনো? সংগঠন নাকি ব্যবস্থা নিতে পারতো। আমি কি একবারও বলেছি ক্ষতিপূরণ চাই? আমি কি একবারও বলেছি মামলা করতে চাই? আমার ক্ষতিপূরণ লাগলে আমি সংগঠন এর কাছে কেন যাবো? যাব তো কোর্টে, ২/১ কোটি টাকার মামলা করতাম, মামলা জেতার দরকার নাই, শুধু ১০ বছর মামলা টানলেই হতো।
আঁখি লিখেছেন, আমি বার বার বলেছি, ক্ষতিপূরণ না অন্যায় যেটা হয়েছে তার একটা দৃষ্টান্তমূলক জবাবদিহিতা তৈরি করেন। যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার স্বীকার আর কেউ যেন না হয়। আমার ছবিটার দিকে তাকিয়ে বলেন তো ক্ষতিপূরণ দিয়ে আমার এ ক্ষতি পোষাতে পারবেন কেউ? এই ক্ষমতা কি এই সমাজের আছে? আমাকে এমন লোভী বানানোর অধিকার কে দিয়েছে আপনাদের?
আঁখির অভিযোগ, ‘ঘটনার পরে একটা তো কমিটি গঠন করা হয়েছিলো। গিল্ড আর ইকুইটি সেই কমিটি গঠন করে দিয়েছে। সংগঠন থেকে কমিটিকে কাজ বুঝাই দেওয়া হয়েছে না? কমিটি কি রিপোর্ট দিয়েছে? কই সেটা, দেখান? আজকে তো ৯ মাস। কোথায় সেই কমিটি? কমিটি হয়ে যাওয়ার পর কমিটির পেছনে কি আমার পরিবার সরকারি অফিসের মত বার বার গিয়ে ঘেন ঘেন করবে? নাকি সংগঠন সেই কমিটিকে ফলোআপ করবে? নিয়ম অনুযায়ী কমিটি কমিটির মত করে তার রিপোর্ট পেশ করবে।’
আঁখি বলেন, ওই কমিটিতে ইম্রাউল রাফাত, ই-মেইল হক, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ আপনারা নাকি ছিলেন। আর কে কে ছিলেন জানিনা। দেন, আপডেট দেন, কি করলেন এই ৯ মাসে? নাকি সংগঠন আপনাদের কোনো টাইম ফ্রেম বেধে দেয় নাই কতদিনের মধ্যে কি করবেন? কোনো মিটিং মিনিটস নাই, কার সভাপতিত্বে হইল কমিটি, কে কমিটির আহ্বায়ক?
তিনি বলেন, কে কাকে ফলোআপ করবেন? আচ্ছা মেনে নিলাম একটা ইমারজেন্সি পরিস্থিতিতে তখন গিল্ড আর ইকুইটির সভাপতি-সাধারণ সম্পাদক-এর অনুপস্থিতিতে কমিটি করেছেন, পরবর্তীতে তো ওই কমিটির একটা স্ট্রাকচার দাড় করাইতে হবে। না কী সাংগঠনিক এই বিষয়গুলো আমি একটা অসুস্থ মানুষ আপনাদেরকে বলে দিবো?
অভিনেত্রী বলেন, এখন যদি কমিটিকে খুঁজতে যান সেই কমিটিই তো খুঁজে পাবেন না। কে কার কাছে জবাবদিহি করবে। আর ঐ দিন হাউজ মালিককে রাহাত ফোন করে সংগঠনে নিয়ে আসেন। এরপর আপনাদের সাথে বসিয়ে দেওয়া হয় কথা বলার জন্য। ওই লোকের সামনেই তো কমিটি হইল।
আঁখি বলেন, এরপর থেকে দেখা হলেই অভিযোগ করেন আমার পরিবার যোগাযোগ করে নাই দেখে আপনারা কিছু করেন নাই। কি হাস্যকর। এই কথা বলে কোন দায় এড়াতে চান বুঝিনা। আমার পরিবার আপনাদের ফলোআপ করবে না ভাইয়া, গিল্ড আর ইকুইটির এক্সেকিউটিভ বডি ফলোআপ করবে। এটাই তো সাংগঠনিক নিয়ম!
তিনি বলেন, গত ৯ মাস ধরে প্রতি মাসে ৩০/৪০ হাজার টাকা যেখানে আমার চিকিৎসা খরচ, যেই ভয়ংকর মানসিক দুর্যোগ এর মধ্যে দিয়ে আমার পুরো পরিবার এক একটা দিন পার করছে, যেই ট্রমার মধ্যে দিয়ে আমি আর রাহাত সব সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি কীভাবে আশা করেন এতো বড় একটা দুর্ঘটনার পর খুব ক্ষতিপূরণ চাই বলে বার বার আপনাদের কাছে যাবো?
গণমাধ্যমের দিকে ইঙ্গিত করে আঁখি বলেন, আমি কোনো বিচার চাইনা। আমার অবস্থান আমি পরিষ্কার করলাম আবারো। গণমাধ্যমের অবস্থান ক্লিয়ার এক্সিডেন্টের দিন থেকে। তারা ভিউ চায়, ক্লিক বিট চায়, তারা চাইলে কলমের খোঁচায় দফা রফা করে ফেলতে পারতো। কিন্তু তারা সেটা করে নাই। তাই তাদের কাছে কোনো প্রত্যাশা নাই। সহকর্মীদের অবস্থান ক্লিয়ার, সহমর্মিতা দেখাবে, কিন্তু প্রতিবাদ করবে না।
তিনি বলেন, আমার চামড়ার দাম তো কম, চামড়ার বাজার মূল্য প্রতি প্রজেক্ট ৭০/৮০ হাজার হইলে দৃশ্যপটই ভিন্ন হইত। কিন্তু অভিনয় শিল্পী সংঘের আসলে অবস্থানটা কি আমি ক্লিয়ার না। কীসের ভয় নিজ উদ্যোগে হাউজ মালিককে ডেকে তার গাফিলাতির জন্য ক্ষমা চাওয়ানো। চাওয়া তো এইটুকুই। এতোটুকু করতে পারছেন না। এটা করতে কমিটি লাগে? জুজুর ভয়টা কোথায়?
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিং বাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমা দিতে হয়। দীর্ঘ দুই মাস চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। তবে বাসায় ফিরলেও তিনি এখনও কাজে ফেরেননি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











