আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল: মনির খান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৩৪ ১৬ সেপ্টেম্বর ২০২৪
কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, আমি ১৫ বছর গান গাওয়ার কোনো সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে। বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছেন তাও আবার সেটা অহরহ তা নয়। তাদের মধ্যে থেকে কারো ফোন গেছে আমাকে কেন ডাকা হচ্ছে না। তারা হয়তো ভালোবেসেই হউক কিংবা আমার শ্রোতাদের অনুরোধেই হউক দু-একটি অনুষ্ঠান আমাকে দিয়ে করিয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় ‘মনির খান সন্ধ্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান। এসময় মনির খান বিনা পারিশ্রমিকে বন্যার্তদের সহযোগিতার জন্য গান করেন।
মনির খান বলেন, সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন-বিটিভি, রেডিওস্টেশন, শিল্পকলা একাডেমিতে আমাকে ডাকা হয়নি। তিনি বলেন, আমি ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি। সাধারণ মানুষের ভালোবাসা এবং জুড়ি বোর্ডের মাধ্যমে। আমি কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই সব জায়গায়, সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে। আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি শুধু ভিন্ন মতের (বিএনপির) ছিলাম বলে। এই মতের কারণেই আমাকে গত ১৫ বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছে।
তিনি আরও বলৈন, আমার সংগীতের পায়ে শিকল পরান হয়েছিল। একটা ওয়াল বা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল যেখান থেকে নিরবে নিজে নিজে যুদ্ধ করেছি। যে সমস্ত মানুষ আমাকে ভালোবাসে এই গানের সূত্র ধরে যারা গানের সুর পোষে রেখে একজন মনির খান তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতেই আজকে ভালো আছি সুস্থ আছি। মনির খান প্রবাসীদের আয়োজনে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মো. আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, দাতু মো. সেলিম, মো. কাউসার হোসেন, কমিউনিটির নেতা মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী মো. রমজান আলী, ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো. রাসেল রানা, ব্যবসায়ী মো. রিপন মিয়া, মো. রমজান মিয়া, নূরে সিদ্দিকী সমন, মো. বিল্লাল মিয়া ও সোহাগসহ শতাধিক প্রবাসীবৃন্দ। এসময় মনির খানের সংগীত সন্ধ্যার বাদ্যযন্ত্রে ছিলেন বঙ্গভয়েস ব্যান্ডদল।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











