আমি এক পাগলের সঙ্গে সংসার করি : তিশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৭ ২৭ অক্টোবর ২০২৩
দেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এর মধ্যে প্রথম সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। যেখানে অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে এই নির্মাতাকে।
সম্প্রতি এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে এটি। সিনেমাটি তৈরির পরেও নতুন করে আবারও কিছু অংশের শুট করেছেন ফারুকী। যেটি কেবল ওটিটি ভার্সনের দর্শকরাই দেখতে পারবেন।
এই নির্মাতা বলেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিল একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিল। আর আজকে (বুধবার) আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধুমাত্র ওটিটি ভার্সনেই দেখা যাবে।’
নির্মাতা স্বামীর এমন কাণ্ডকেই পাগলামী হিসেবে দেখছেন অভিনেত্রী স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শুটিংয়ের ওই বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সাথে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি’।
এর আগে ফারুকী বলেন, ‘অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুইদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়।’
সর্বশেষ এই নির্মাতা বলেন, ‘আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। শিগগিরই এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির কথা রয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











