ঢাকা, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ২৭ মাঘ ১৪৩২
good-food
১০৪২

আরমান আলিফের ‘সর্বনাশী মেয়ে’ প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৫ ১ মার্চ ২০১৯  

আলোচিত সঙ্গীতশিল্পী আরমান আলিফের নতুন গান প্রকাশ পেয়েছে। তার কণ্ঠে সর্বনাশী মেয়ে শিরোনামে গানটির ভিডিও ইউটিউবে সাড়া ফেলেছে।

এমআর বেস্ট মিডিয়ার চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর করেছেন আলিফ নিজেই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

আরমান আলিফ বলেন, প্রথমবারের মতো আমি অন্য কারও কথায় সুর করেছি। গানটির কথাগুলো আমার ভালো লাগায় সুর দিয়েছি। মিউজিক ভিডিওটিও দারুণ হয়েছে।

এন আই বুলবুল বলেন, আলিফ সাধারণত যে ঘরানার গান করে থাকেন এ গানটিও ঠিক সেরকম। আশা করছি সবার ভালো লাগবে।

সর্বনাশী মেয়ের ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও মাহা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর