আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫১ ২৬ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে তিনি লিওনেল স্কালোনির দলের ‘পেশাদারিত্ব’-এর প্রশংসা করে ফের বিপাকে পড়েছেন। কারণ ফাইনাল শেষে শিরোপাজয়ী স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ানোর ঘটনায় রানার্সআপ আলবিসেলেস্তে দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান!
ওই চিঠি সত্য বলে দাবি করেছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তাদের বরাতে আরও কয়েকটি গণমাধ্যম একই প্রতিবেদন করেছে। যেখানে সর্বাধিক ফাউল করা আর্জেন্টিনার ‘পেশাদারিত্ব’ কীভাবে প্রশংসিত হয় উঠেছে সেই প্রশ্ন। এ ছাড়া ফিফার নীতি লঙ্ঘন করে ‘ফকল্যান্ড দ্বীপ আমাদের’ দাবি করা একটি ব্যানারও মাঠে প্রদর্শন করেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। তারা ছাড়াও ফিফা সভাপতি বিশ্বকাপ শেষে রানার্সআপ স্পেন এবং তৃতীয় হওয়া ইংল্যান্ডকেও চিঠি পাঠিয়েছে।
এএফএ সভাপতি তাপিয়াকে সম্বোধন করে পাঠানো চিঠিতে ইনফান্তিনো বলেছেন, ‘প্রিয় সভাপতি, ১৯ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা ২০২৬ বিশ্বকাপ এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মৃতি হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।’
‘আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।
এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনা-স্পেনের খেলোয়াড়রা পরস্পরকে উসকানি ও তর্কের পর উত্তেজিত দু’পক্ষই হাতাহাতিতে জড়ায়। শুরুটা হয় সতীর্থদের উদ্দেশে প্রবল উচ্ছ্বাসে দৌড়াতে থাকা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকা রদ্রির বুকে প্রতিপক্ষ ডিফেন্ডার নাহুয়েল মোলিনার ঘুষি মারার মধ্য দিয়ে।
এরপর মাঝমাঠে স্পেনের সেন্টারব্যাক এরিক গার্সিয়া সতীর্থদের সঙ্গে চিৎকার করে উদযাপন করার মাঝে প্রতিপক্ষ তারকা লিয়েন্দ্রো পারেদেস পায়ের বুট দিয়ে এবং পরে গার্সিয়ার গলা চেপে ধরেন সরাসরি। পরিস্থিতি সামলাতে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল দ্রুত তাদের থামাতে এগিয়ে আসেন।
এরই মধ্যে স্পেনের গাভিও ক্ষুব্ধ হয়ে পারেদেসকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতেই উল্টো ধরাশায়ী। আর্জেন্টিনার ৫ নম্বর জার্সিধারী এই তারকা বার্সেলোনা মিডফিল্ডারের শার্ট ধরে তাকে মাটিতে আছাড় মারেন। থিয়াগো আলমাদাও এই হাতাহাতির মাঝে পড়ে গিয়েছিলেন। পরে কোচ ও অন্য সতীর্থরা মিলে তাদের দু’পাশে সরিয়ে নিয়ে যান।
কিন্তু অন্য পাশে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে তর্ক বাধে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার সঙ্গে। একপর্যায়ে তিনি স্প্যানিশ তারকার গলায় ধাক্কা দেন। যা নিয়ে পরে অনুতপ্ত বলে জানান আয়ালা। এ ঘটনায় আগেই তদন্ত শুরুর কথা জানিয়েছিল ফিফা।
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
















