ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে যেসব পণ্যের দাম বাড়তে পারে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৬ ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ক্রমশ উত্যক্ত হয়ে উঠছে সেখানকার পরিস্থিতি। আপাত দৃষ্টিতে বাংলাদেশের সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও রাশিয়া-ইউক্রেনের এই সংকটের আঁচ লাগতে চলেছে এই অঞ্চলের উপরও। কেননা রাশিয়া-ইউক্রেনের দ্বৈরথের জেরে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায় অবধারিত।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জেরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্যারলপ্রতি বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে তেলের দাম। গত সাত বছরেরও বেশি সময়ে এবারই প্রথম তেলের দাম ১০০ ডলার ছাড়াল।
অপরিশোধিত তেল
রাশিয়া বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির উপরেও প্রভাব ফেলবে। সমীক্ষক সংস্থা জে পি মরগ্যানের বিশ্লেষণে দাবি করা হয়, অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি দেড়শ ডলারে পৌঁছালে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ০.৯ শতাংশে নেমে আসতে পারে।
দাম বাড়তে পারে গ্যাস, এলপিজি, কেরোসিনের
বিশেষজ্ঞদের আশঙ্কা- রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ শুরু হলে সিএনজি, পিএনজির মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও বাড়তে পারে। শুধু তাই নয়, অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি পেলে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন দেখা দিবে।
পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়ার শঙ্কা
অতীতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই দক্ষিণ এশিয়াতে পেট্রোল, ডিজেলের দাম চড়চড়িয়ে বেড়েছে। এসবের রেশ শুরু থেকেই দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ এই দেশের ওপরও পড়েছে।
বাংলাদেশে মোট জ্বালানি তেলের বর্তমানে যে চাহিদা রয়েছে, তার অধিকাংশই আমদানি করতে হয়। ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে দেশের রাজকোষে ঘাটতিও বৃদ্ধি পাবে। এমনকি বাড়তে পারে অন্যান্য পণ্যের বাজারও।
খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির শঙ্কা
বিশেষজ্ঞদের আশঙ্কা, কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের সরবরাহ ব্যাহত হলে খাদ্যদ্রব্যেরও মূল্যবৃদ্ধি ঘটতে পারে। রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ। আর এই তালিকায় ইউক্রেন রয়েছে চার নম্বরে। গোটা বিশ্বে যে দেশগুলো গম রফতানি করে, তার চারভাগের প্রায় একভাগই করে রাশিয়া এবং ইউক্রেন।
জাতিসংঘেরর এক প্রতিবেদনের দাবি, মহামারি করোনা ভাইরাসের ভয়াল সংক্রমণের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় এমনিতেই গত এক দশকে খাদ্যদ্রব্যের মূল্যে সর্বোচ্চ বৃদ্ধি ঘটেছে।
দাম বাড়বে ধাতুরও
এসবের পাশাপাশি খুব দ্রুত বাড়তে পারে প্যালাডিয়াম বলে গাড়ি নির্মাণ এবং মোবাইল ফোনে ব্যবহৃত একটি ধাতুর দামও। গেল কয়েক সপ্তাহে প্যালাডিয়ামের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেননা রাশিয়া প্যালাডিয়ামের বৃহত্তম রফতানিকারক দেশ। রাশিয়ার উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপার আশঙ্কাতেই বৃদ্ধি পেয়েছে প্যালাডিয়ামের দাম।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










