ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৩ ১৩ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব এবার পড়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ওপর। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তার প্যারিস সফর বাতিল করতে হয়েছে।
লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটোঁ-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে প্যারিসে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। সফরের জন্য পোশাক নির্বাচন থেকে শুরু করে ফিটিং- সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় পরিকল্পনা পরিবর্তন করতে হয় অভিনেত্রীকে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সাম্প্রতিক কয়েক দিনে পশ্চিম এশিয়ার আকাশপথ দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে দীপিকার নির্ধারিত ফ্লাইটটিও ছিল। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশ সফরের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
যদিও এ বিষয়ে দীপিকার টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে সফর বাতিল হলেও বর্তমানে নিজের নতুন সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। আসন্ন ‘কিং’ সিনেমায় আবারও জুটি বাঁধছেন শাহরুখ খান ও দীপিকা।
সম্প্রতি মুম্বাইয়ে কিং-এর একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। সেখানে বিজয়া দশমীর শোভাযাত্রা ঘিরে বিশাল সেট তৈরি করে টানা আট রাত শুটিং করেছেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান।
এই সিনেমায় সুহানাকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে। সিনেমাটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে।
এছাড়া দীপিকার হাতে রয়েছে পরিচালক অ্যাটলির মেগা প্রজেক্ট ‘এএ২২’। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।
শোনা যাচ্ছে, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে সিনেমাটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করতে পারেন নির্মাতারা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











