ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০১ ২০ মার্চ ২০২৬
২০২৪ সাল থেকেই ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) নিষিদ্ধ করার দাবি তুলেছিল ফিলিস্তিন। তবে ফিফা তা পুরোপুরি আমলে নেয়নি। নিষিদ্ধ করেনি ইসরায়েলকে। বড় ধরনের শাস্তি না দিয়ে শুধু জরিমানা করেছে ইসরায়েল ফুটবলকে।
এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শৃঙ্খলা ভাঙার অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা।
এ বিষয়ে ইসরায়েলের বিপক্ষে অভিযোগগুলোর মধ্যে রয়েছে-বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন।
তদন্ত প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি ক্লাব বেইতার জেরুজালেমের সমর্থকদের ধারাবাহিক ও প্রমাণিত বর্ণবাদী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি দেশটির ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, বেইতার জেরুজালেমের সমর্থকদের 'ফরএভার পিওর' স্লোগান ব্যবহার, আরব খেলোয়াড়দের উদ্দেশে 'সন্ত্রাসী' বলে কটূক্তি করা, এসব ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং একটি নিয়মিত ও প্রাতিষ্ঠানিক আচরণের অংশ হিসেবে চিহ্নিত করেছে ফিফা।
তাই আর্থিক জরিমানার পাশাপাশি ইসরায়েল ফুটবল সংস্থাকে আগামী তিনটি ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে 'ফুটবল বিশ্বকে এক করে – বৈষম্য নয়' বার্তাসংবলিত বড় ও দৃশ্যমান ব্যানার প্রদর্শন করতে হবে। পাশাপাশি জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ ব্যয় করতে হবে বৈষম্য রোধ ও সচেতনতা বৃদ্ধির পরিকল্পনায়।
এদিকে ফিলিস্তিনি ফুটবলের অভিযোগ ছিল, পশ্চিম তীরের বসতি থেকে দলগুলোকে জাতীয় লিগে খেলার সুযোগ দিয়ে ফিফার বিধি লঙ্ঘন করছে ইসরায়েল। তবে ফিফা এ নিয়ে বলেছে, "ফিফার বিধির প্রাসঙ্গিক ধারাগুলোর ব্যাখ্যার প্রেক্ষাপটে পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনো অনির্ধারিত এবং আন্তর্জাতিক জন আইনের অধীনে অত্যন্ত জটিল বিষয়। তাই এ ক্ষেত্রে ফিফার কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।"
অবশ্য এর ব্যাপারে যে ফিফা ব্যবস্থা নেবে না সেই বার্তা আগেও দিয়ে রেখেছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেটাই সত্যি হলো চূড়ান্ত রায়ে। কোনো নিষেধাজ্ঞা বা বড় শাস্তি নয় বরং জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছে ইসরায়েল।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
















