ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৯ ১৫ মার্চ ২০২৬
অবশেষে জ্বালানি সরবরাহ নিয়ে স্বস্তির খবর এলো। চট্টগ্রাম বন্দরে একাধিক তেলবাহী ট্যাঙ্কার পৌঁছানোয় দেশজুড়ে জ্বালানি সংকট নিয়ে চলমান উদ্বেগ অনেকটাই কেটে গেছে। এই প্রেক্ষাপটে আসন্ন ঈদযাত্রা ও বোরো সেচ মৌসুম নির্বিঘ্ন করতে জ্বালানি বিতরণে আরোপিত রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।
রবিবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলেছিল। এর ফলে সরকারকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে জ্বালানি বিতরণে কিছু সীমাবদ্ধতা আরোপ করতে হয়েছিল।
তবে তিনি আশ্বস্ত করে বলেন, “পরিস্থিতি এখন উন্নতির দিকে। নতুন চালান আসতে শুরু করায় আমরা পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি নিশ্চিত করেন, আমদানি করা জ্বালানি তেল নিয়ে কয়েকটি ট্যাঙ্কার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং খালাস কার্যক্রম শুরু হয়েছে। এই জ্বালানি দ্রুততম সময়ে দেশের বিভিন্ন ডিপো ও বিতরণ কেন্দ্রে পাঠানো হবে, যা বাজার স্থিতিশীল করতে সহায়তা করবে।
এই প্রেক্ষাপটে সরকার ১৫ মার্চ থেকেই জ্বালানি বিতরণে আরোপিত রেশনিং ও অন্যান্য সীমাবদ্ধতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব অনুমোদিত ফিলিং স্টেশন চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারবে।
প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি প্রধান কারণ কাজ করেছে। প্রথমত, পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা করা। দ্বিতীয়ত, বোরো সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের সেচ কাজের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।”
সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো গাফিলতি হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্বীকার করেন, বিতরণ ব্যবস্থার কিছু দায়িত্বহীন আচরণ এবং কতিপয় ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা সাময়িক অস্থিরতা তৈরিতে ভূমিকা রেখেছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন জ্বালানি মজুত করতে না পারে, সে জন্য বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
জ্বালানির দাম বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার দেশের ভোক্তাদের ওপর চাপ কমাতে অভ্যন্তরীণ বাজারে দাম অপরিবর্তিত রেখেছে। দেশের অর্থনীতি যতদিন এই চাপ বহন করতে পারবে, ততদিন দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











