ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৯২১

ঈদে অপূর্ব-মম`র `লায়লা মজনুর কোরবানি` 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৭ ১৩ জুলাই ২০১৯  

সামনে কোরবানির ঈদ, তাই নাটকেও থাকছে তার ছটা। যেমনটা সচরাচর ঘটে না, এবার ঠিক তেমনই একটি কাজে দেখা যাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মমকে।

নাটকে দেখা যাবে কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটের ইজারা নিয়েছেন অপূর্ব। আর সেই হাটের গরুর ব্যাপারী জাকিয়া বারী মম! এমনই এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘লায়লা মজনুর কোরবানি’। এটি নির্মাণ করছেন এস এ হক অলিক।

এ প্রসঙ্গে মম বলেন, দর্শক রোমাঞ্চিত হতে চায়, ভালোবাসার গল্প দেখতে চায়। আর অপূর্ব-মম জুটিকে দর্শক গত পাঁচ বছর ধরেই পছন্দ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এই বিশেষ নাটকটি হলো। একেবারে ভিন্ন একটি গল্প।

আমাদের দুজনের চরিত্র বেশ নতুন। যেমন চরিত্র সচরাচর টিভি পর্দায় দর্শকরা দেখেন না। আমার ধারণা, দর্শকরা খুব আরাম পাবেন কাজটি দেখে।

নির্মাতা এসএ হক অলিক বলেন, এটা মূলত হাসির নাটক। সঙ্গে রাখা হয়েছে আমাদের সামাজিক অসঙ্গতি। হাসি-আনন্দের মধ্যে যেন আমরা আমাদের শুধরে নিতে পারি, সেই বার্তাটি রেখেছি।

জানা যায়, ১০ ও ১১ জুলাই রাজধানীর তিনশ ফিটে নাটকটির শুটিং হয়েছে। অপূর্ব-মমর পাশাপাশি ‘লায়লা মজনুর কোরবানি’ নাটকে  শ্যামল জাকারিয়া, স্মরণ সাহাসহ অনেকে অভিনয় করেছেন ।