ঈদে কোরবানির পশু পরিবহন করবে রেলওয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ৭ জুলাই ২০২০
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।
রেলপথ মন্ত্রী বলেন, পশু ব্যবসায়ী ও খামারিদের পরিবহনের সহযোগিতা করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। দেড় থেকে দুই হজার টাকার মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গরু পরিবহন করা যাবে। মিটারগেজের একটি ওয়াগনে ১৬টি গরু এবং ব্রডগেজের একটি ওয়াগনে ২০ থেকে ২৫টি গরু পরিবহন করা যাবে। পশু পরিবহনের চাহিদা অনুযায়ী আমরা এ ট্রেন চালাব। তবে এ চাহিদাপত্র প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের জানাবে।
চাহিদাপত্র যেদিন পাব সেদিন থেকেই পশু পরিবহনে ট্রেন চলাচল করবে।
নূরুল ইসলাম সুজন বলেন, সাধারণত নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ এসব অঞ্চল থেকেই পশু ঢাকায় আসে। তবে রুট এখনও চূড়ান্ত হয়নি। চাহিদাপত্র পেলে আমরা রুট চূড়ান্ত করব। পশু পরিবহনে রেলের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সংবাদ সম্মেলনে আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রােল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
মন্ত্রী বলেন, করোনাকালে আমরা কৃষকের পণ্য পরিবহনে পার্সেল ট্রেন চালু করেছি, আমের মৌসুমে আম পরিবহনে স্পেশাল ট্রেন চালু করেছি । একই সাথে বর্তমানে সীমিত আকারে যাত্রী পরিবহনে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










