ঈদে মুক্তি পাচ্ছে যে ৬ সিনেমা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৪৩ ৩০ মার্চ ২০২৫
আগেই শোনা গিয়েছিল এবার ঈদে পর্দা কাঁপাবে থ্রিলার থেকে ভৌতিক। বাদ যাবে না রোমান্টিক সিনেমাও। প্রতিবারের মতো মেগাস্টার শাকিব খান নিয়ে আসছে ধামাকা সিনেমা। তার দুই দুইটি সিনেমায় মাতবে দর্শক।
চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, এবার দর্শকরা উপভোগ করতে পারবে যে ছবিগুলো তা হলো-‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
তবে হল মালিকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শতাধিক হলে ‘বরবাদ’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শাহরিন সুমি।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে ‘বরবাদ’। ছবিটি ১০০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে।
১. বরবাদ: এবার দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম চলচ্চিত্র। শুরু থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আইটেম সংয়ে ঝড় তুলবেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান।
২. দাগি: শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নিয়েও দর্শকের আগ্রহ উল্লেখ করার মতো। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরছেন ছোটপর্দাও অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘বরবাদ’-এর পর প্রেক্ষাগৃহের সংখ্যায় এগিয়ে রয়েছে ‘দাগি’। তবে নিশ্চিত হলের সংখ্যা আগেই জানাতে নারাজ ছবিটির প্রযোজক।
৩. জংলি: রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও বেশ দর্শক টানবে বলে আশা করা হচ্ছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে আলোচনায় এসেছে। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন। বিশেষ করে সিয়ামের কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
৪. জ্বিন ৩: জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ধারণা করা হচ্ছে ঈদের বাজারে ভালো প্রভাব ফেলবে কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি। ইতিমধ্যে এর গান ‘কন্যা’ আলোড়ন তুলেছে।
৫. চক্কর ৩০২: অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এটি পরিচালকের প্রথম সিনেমা। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে।
৬. অন্তরাত্মা: আগেই মুক্তির কথা থাকলেও এবার ঈদে তালিকায় যুক্ত হয়ে আলোচনায় এসেছে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’। ট্রেলারেও প্রশংসা কুড়িয়েছে। ওয়াজেদ আলী সুমন চার বছর আগে ২০২১ সালে শুরু করেছিলেন ‘অন্তরাত্মার’ শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











