উত্তর আমেরিকার ৮০ হলে চলবে ‘শান’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৯ ৬ জুন ২০২২
সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘শান’ মুক্তি পেয়েছে গেল রোজা ঈদে। এবার সিনেমাটি বিশাল পরিসরে দেখা যাবে দেশের বাইরে। আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০টি হলে দেখা যাবে ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার অন্যতম বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।
গতকাল (৫ জুন) রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের সময় এটি সম্পন্ন হয়। সিনেমাটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’র প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।
চুক্তিস্বাক্ষর শেষে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি ‘শান’। তবে আমাদের লক্ষ্য একশ’টি। পরের সপ্তাহে একশ’ পূর্ণ হবে বলে আমাদের বিশ্বাস।’ এদিকে ছবিটি মুক্তির আগেই বেশ কিছু ক্যাম্পেইন চালিয়েছিল সংশ্লিষ্টরা। ফ্যানমেড ট্রেলার-টিজার কন্টেস্টের ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি দর্শকদের জন্য ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের আয়োজনের কথা বলা হয়েছিল। বিজয়ীদের নিয়ে সেই অনুষ্ঠানটি হয়েছে গতকাল।
ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে রাতের খাবার সারেন সিয়াম-পূজাসহ ‘শান’র নির্মাতা এম রাহিম, গল্পকার আজাদ খানসহ অন্যান্য কলাকুশলীরা। এ সময় সিয়াম বলেন, ‘‘শান’ ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু ‘শান’ না, ঈদের সব সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। তাদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি, আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন।’’
পূজা বলেন, ‘‘পোড়ামন টু’ ও ‘দহন’র পর অনেক দিন পর হলে এমন দর্শক দেখলাম। সিয়াম-পুজা জুটিতে তারা বিশ্বাস রেখেছেন, এই জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, আগামীতে এই ফিল্মম্যান থেকে আরও ভালো ছবির ঘোষণা আসবে।’’
ঈদে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ায়ও একযোগে ‘শান’ মুক্তি পায়। কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলেছে ছবিটি। দেশের বাইরে সেসময় সিনেমাটি পরিবেশন করে বঙ্গজ ফিল্মস।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











