উদ্বেগজনক: বিসিএস ক্যাডার পদ ছেড়ে হলেন নন-ক্যাডার সাব-রেজিস্ট্রার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ১৪ জুন ২০২৪
কোন একটা চাকরি ছেড়ে আরেকটা পছন্দসই চাকরিতে যেকেউ সুযোগ থাকলে যেতে পারে। বিসিএস তথ্য ক্যাডার পদ ছেড়ে তিনি যোগদান করছেন সাব-রেজিস্ট্রার হিসেবে। ব্যক্তিগত কারণ জানি না। কিন্তু এটা উদ্বেগের বিষয় এটা বলা যেতেই পারে আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষিতে। দুইটিই নবম গ্রেড প্রথম শ্রেণির পদ, তবে একটি ক্যাডার অন্যটি নন-ক্যাডার। একসময় সাব-রেজিস্ট্রার দ্বিতীয় শ্রেণির পদ ছিল।
সাব-রেজিস্ট্রার নন-ক্যাডার পদে জয়েন করলে প্রায় এ পদেই অবসর গ্রহণ করতে হয় থানার ওসিদের মতো। আর বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা হলে তিনি পদোন্নতি পেয়ে কমপক্ষে ডিরেক্টর হয়ে অবসরে যেতেন৷ বৈধ সম্মান ও মর্যাদায় সাব-রেজিস্ট্রারের চেয়ে অনেক বেশি ভালো পদ তথ্য ক্যাডার। কিন্তু কেন সাব-রেজিস্ট্রারে পদটি লোভনীয় হলো? একটিই কারণ অবৈধ টাকা উপার্জন ও একক ক্ষমতার প্রদর্শন৷ একটি রেজিস্ট্রি অফিসে তিনিই একমাত্র বস।
একজন সাব-রেজিস্ট্রার দিনে ৫-৬ লাখ টাকাও ঘুষ পেতে পারেন। এসব বন্ধ না হলে নীতিহীন মানুষ সাব-রেজিস্ট্রার বা এজাতীয় ঘুষপ্রাপ্তি অফিসার হতে চাইবে৷ কারণ বেনজিরের মতো নজির স্থাপন করা যাবে, ক্ষমতার দাপট দেখানো যাবে। কম্বল বিতরণ করে এলাকার "কৃতিসন্তান" হওয়া যাবে।
সেদিন এক আলোচনায় দেখলাম স্টেজে বসে আছেন একজন সাবেক মন্ত্রী ও দুজন এমপি, একটা সরকারী প্রতিষ্ঠান প্রধান ও একজন ডিআইজি। মঞ্চের অতিথিবৃন্দের মধ্যে পদ ও মযার্দার দিক থেকে ডিআইজি সবার নীচে৷ কিন্তু সঞ্চালক এমনভাবে উস্থাপন করলেন যাতে মনে হলো ডিআইজি সবার উপরে। বক্তব্য দিয়েই সকল সম্মানিত অতিথিদের রেখে তিনি চলে গেলেন। সঞ্চালক বললেন রাষ্ট্রীয় কাজে বাস্ত থাকায় তাকে চলে যেতে হলো।
এমপি-সাবেক মন্ত্রীসহ অন্যান্য অতিথিগণ দেখলাম বেশ বিব্রত। বাকিরা রাষ্ট্র চালান কিন্তু ব্যস্ত নন! এভাবে আমরা কৃর্তীমান বানাই ক্ষমতার অপপ্রয়োগকারীদের, ঘুষখোরদের। এজন্য আমরাও দায়ী নয় কি? সমাজ বদলাতে হলে, জনস্বার্থে কাজ করতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে না হলে যুগে যুগে বেনজিররা সমাজ ধ্বংসের নজির তৈরি করবে। পরিবর্তনের জন্য প্রয়োজন পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা। শুধু তথ্য মুখস্ত করার শিক্ষা নয়, বিদ্যা অর্জন করার শিক্ষা। না হলে মযার্দাসম্পন্ন চাকরি ছেড়ে ক্ষমতা আর অর্থের দাপট দেখানো পদে এভাবেই যেতে চাইবে।
লেখক: মাহমুদুল হক
শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

