উপেক্ষিত নজরুল, উপেক্ষিত খালিদ হোসেন
মেজর ডা. খোশরোজ সামাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ২৬ মে ২০১৯
১. পূর্ব পাকিস্থান নামের জনপদটি হানাদারমুক্ত হলে কী নাম হবে সদ্য স্বাধীন দেশের? অনেক নামের ভিতর ' বাংলাদেশ ' নামটিকেই বেছে নেয়া হল। আর বাংলাদেশ শব্দটি নজরুলই প্রথম ব্যবহার করেন। ' বিশবকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যেথা নাইকো শেষ'। এই চরণকটির ভিতরেই নান্দনিক শোভায় তার প্রামাণিক দলিল আছে। আমাদের রণসংগীত ' চল চল চল, উর্ধ গগণে বাজে মাদল', নজরুলেরই রচনা। 'বিদ্রোহী' কবিতার মত বিস্ময় আর শিহরণ জাগানো কবিতা তামাম দুনিয়ায় অল্পই রচনা হয়েছে। কবিতা লিখে ব্রিটিশরাজের গদি কাঁপাতে নজরুলই পেরেছিলেন। ভীত সাদা চামড়ার মানুষরা সেই নজরুলকে এক বছর জেলে পুরে রেখেছিল। একাত্তরের দামাল ছেলেরা যে কজন অগ্নিগর্ভ পুরুষের ছবি বুকে এঁকে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করেছিল নজরুল তাঁদেরই একজন।
২. বিনিময়ে কিভাবে আমরা তাঁকে স্মরণ করি? বিশেষ দিবসে লোক দেখানো কিছু আয়োজন বোকার বাক্সে দেখা যায়। ইফতার সেহেরির আগে ইসলামি গান হিসেবে নজরুলের কিছু গান প্রচার করা হয়। আর সারা বছর নজরুলকে ভয়াবহ স্মৃতি বিভ্রান্তি নিয়ে হাইবারনেশনে পাঠিয়ে দেয়া হয়। চব্বিশ ঘন্টাই সম্প্রচারিত চ্যানেলগুলিতে নজরুল ভিত্তিক দৈনিক তো দূরের কথা, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, এমন কি ত্রৈমাসিক কোন অনুষ্ঠান খুঁজে পাওয়া দুস্কর। অনলাইন এবং হার্ডকপির প্রিন্ট মিডিয়ায় হার্ডডিস্ক যেন ভুলে গেছেই নজরুল নামের এক ক্ষণজন্মা এই মাটিরই সন্তান। মহাপর্বতসম উচ্চতার এই কবিকে ভুলে যাচ্ছে এই প্রজন্ম। নজরুলের আকাশস্পর্শী মনীষাকে জানবার জন্য যে ব্যপক গবেষনার প্রয়োজন তার ভগ্নাংশটুকুও আমাদের জন্মান্ধ চোখে পড়ে না। নজরুলের কবিতাকে জঘন্যভাবে ব্যবচ্ছেদ করে পাঠ্যবইয়ে সংযুক্ত করে কোমলমতি শিশুদের শেখানো হচ্ছে বিকৃত সব রচনা। জীবদ্দশাতেই নিজের গানের সুর ও বানীর বিকৃতকরণের বহ্নতসব দেখে বোবা নজরুল মরমে মরমে শুধু কেঁদেছেন।আজও অনেক ' সেলিব্রিটি ' শিল্পীকে উদ্ধত্ত কন্ঠে বিকৃত সুর ও বানীর নজরুল সংগীত পরিবেশন করতে দেখা যায়। নজরুল মসজিদের পাশে চিরনিদ্রায় মুয়াজ্জিনের আজান শুনতে চেয়েছিলেন। অথচ তাঁর কবরকে ঘিরে থাকা গঞ্জিকাসেবী আর দেহপসারিনীদের উল্লম্ফন দেখবার মত নারকীয় যন্ত্রণা নিয়ে মৃত্যুর পরেও প্রতিদিনই তাঁকে আরেকবার করে মৃত্যুর হলাহল পান করতে হচ্ছে।
৩. খালিদ হোসেন এক বহুমাত্রিক শিল্পীর নাম।তিনি পদ - পদবী- পুরস্কারের মোহজালকে উপেক্ষা করে অন্তত একটি কাজ নিরলসভাবে আমৃত্য করে গেছেন -- সেটি হল বিকৃতির হাত হতে নজরুলের সৃষ্টিকর্ম বাঁচানো। বেনিয়া তস্কর ধর্মান্ধদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে একজন খালিদ হোসেন এক কদম এগুলেও দুর্বিনীত ধাক্কায় তাঁকে আবার দুকদম পিছনে ঠেলে দেয়া হয়েছে।
৪. নজরুলের জীবন কেটেছে চরম দারিদ্রের কষাঘাতের মধ্য দিয়ে । যারা খালিদ হোসেনের কাছের মানুষ ছিলেন তাঁরা জানতেন এই মনীষীও শেষজীবনে কতটুকু অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগতেন!
৫. ক্রিকেটে ভাল করলে ফ্লাট গাড়ি মোটা ব্যাংক ব্যালান্স হয়। চাকুরেরা অবসরে গেলে প্রভিডেন্ট ফান্ড,গ্র্যাচুইটি পান। ক্ষেত্র বিশেষে জমি বা প্লট পান। শিল্পীরা ক্ষয় হতে হতে নিঃ শেষ হয়ে 'দুস্থ শিল্পী' হিসেবে ধারকর্জ বা দানে হাসপাতালের বিল শোধ করে পরকালে পারি জমাতে বাধ্য হন। আমরা কী খালিদ হোসেনকে এই কষ্টকর ধারাবাহিক গীতি আলেখ্য বৃত্তের বাহিরে নিতে পেরেছিলাম?
৬. খালিদ হোসেন,প্রিয় পিতৃব্য, আপনি চলে যেয়ে বরং ভালই করেছেন!নজরুলকে বা আপনাকে যথাযথ সন্মান দেওয়ার দৃশ্য দেখবার সৌভাগ্য তো দূরেই থাক, উপেক্ষার জগদ্দল পাথরের ভার বহন করার কষ্ট থেকে তো অন্তত মুক্তি পেলেন। প্রিয় শিল্পী, অন্যভূবনে আপনার যাত্রা শুভ হোক।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

