একীভূত ৫ ব্যাংকের নাম হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪২ ৪ অক্টোবর ২০২৫
দেশের ব্যাংকিং খাতে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিহাসে প্রথমবারের মতো শেয়ারবাজারের তালিকাভুক্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হতে যাচ্ছে। একীভূতকরণের পর যার নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
এর আগে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এর মধ্যে নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম এক্সিম ব্যাংক, নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার সোশ্যাল ইসলামী ব্যাংক, নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ইউনিয়ন ব্যাংক এবং টাঁকশালের পরিচালক মো. মাকসুদুজ্জামান গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রতিটি ব্যাংকে প্রশাসকের সঙ্গে একজন অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক এবং একজন উপপরিচালক থাকবেন।
এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এরই মধ্যে একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসক নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় তোলা হচ্ছে। প্রজ্ঞাপন জারির পরই প্রশাসকরা দায়িত্ব গ্রহণ করবেন।”
তবে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণ নিয়ে উদ্বিগ্ন দেশের অর্থনীতিবিদরা। তারা মনে করেন, প্রশাসকের সঙ্গে সুশাসন বজায় রেখে ব্যাংকগুলো কীভাবে চলবে তা চিন্তার বিষয়।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড, জাহিদ হোসেন বলেন, “এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ। যদি এটি কাজ করে তাহলে ঠিক আছে। কিন্তু যদি কাজ না করে তাহলে আরও জটিলতা তৈরি হবে। দুর্বল ব্যাংকগুলোর উচিত সংকট থেকে বেরিয়ে আসার জন্য নিজস্ব পথ তৈরি করা।”
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার হওয়ায় সেগুলো ভয়াবহ খেলাপিতে জর্জরিত।
বর্তমানে পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানত প্রায় ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা। আর ঋণ ১ লাখ ৯২ হাজার ৭৮৬ কোটি টাকা। এর মধ্যে ৭৬ শতাংশই খেলাপি। ইউনিয়ন ব্যাংকে খেলাপি ঋণ ৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিতে ৯৭, গ্লোবালে ৯৫, সোশ্যাল ইসলামীতে ৬২ দশমিক ৩ এবং এক্সিমে ৪৮ দশমিক ২ শতাংশ।
বিদ্যমান সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দরকার ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার ২০০ কোটি, আমানত বিমা ট্রাস্ট সাড়ে ৭ হাজার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দেবেন সাড়ে ৭ হাজার কোটি টাকার শেয়ার।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ











