এক চিমটে হলুদেই ত্বক হবে ঝলমলে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৫ ১৯ ফেব্রুয়ারি ২০২০
দৈনন্দিন শত ব্যস্ততার মাঝে বাসাতে রূপচর্চার জন্য সময় বের করা কঠিন। হলেও যেটুকু হয়, তা শুধু নামমাত্র। উপায় না পেয়ে তাই বিউটি পার্লারেই ভিড় জমাতে হয়। সেটা বেশ ব্যয়বহুলও। উপরন্তু নানারকম রাসায়নিকের পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বকের ক্ষতিও হয়। অথচ পন্থা জানলে বাড়িতেই ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন কিছু ফেসপ্যাক, যা ত্বককে সতেজ ও সজীব করে। পাশাপাশি ঔজ্জ্বল্যও আনে।
ত্বকের পরিচর্যায় হলুদ আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।েএকে উজ্জ্বল করতে, রাশ-ব্রণের সমস্যা দূর করতে হলুদ সব সময়ই গৃহস্থের বড় ভরসা। নমনীয় ও মসৃণ ত্বক পেতে ভরসা রাখতে পারেন এতে। কিন্তু কেমন করে? রইল তিনটি পদ্ধতি।
হলুদ, বেসন ও গোলাপজলের প্যাক:
বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে ব্যাকটিরিয়ামুক্ত রাখে। ফলে ব্রণের প্রবণতা হ্রাস পায়। ১/৪ চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ বেসন, খানিকটা গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ব্যবহারের আগে ভালো করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এর পর এই পেস্টটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সতেজ হবে।
হলুদ, মধু ও দুধের প্যাক:
১/৪ চামচ হলুদ গুঁড়া, এক চামচ মধু আর দু’চামচ কাঁচা দুধ মিশিয়ে নিলেই এ ফেসপ্যাক তৈরি হয়। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। পরে প্যাকটি আলতো হাতে সারা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকে পানির ভারসাম্য রক্ষা করে। এর সঙ্গে হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন থাকে। এটি ত্বকের মৃত কোষ দূরে রেখে কোমল করে তোলে। এ ফেসপ্যাক ত্বকের বলিরেখা দূর করতে বিশেষ কার্যকর।
হলুদ, লেবুর রস ও মধু:
লেবুর রস ত্বকের কালো ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এটি লোমকূপ সংকুচিত করে। মধু আবার প্রাকৃতিক ময়েশ্চারাইজার। শুধু তাই নয়, মধু ত্বকে পানির ভারসাম্য বজায় রেখে ব্রণ হওয়ার প্রবণতাও রোধ করে। ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এ প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ