এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৭ ১২ মার্চ ২০২৬
নতুন প্রজন্মকে নিয়ে চিন্তিত বলিউড সুপারস্টার আমির খান। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে এএপস্টেইন ফাইলস-এর প্রসঙ্গও উঠে আসে অভিনেতার মুখে। মানসিক দুর্নীতি বলে এপস্টেইন ফাইলসকে বর্ণনা করেন তিনি।
সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন আমির। সেখানেই মোবাইল ফোন ও সমাজমাধ্যমের কুপ্রভাব নিয়ে কথা বলেছেন অভিনেতা। জানান, একসময় সপ্তাহে ২-৩টা বই পড়ে ফেলতেন তিনি। প্রাতরাশের সময়ে অথবা যাতায়াতের পথে বই পড়তেন। কাজের চাপ থাকলেও বই পড়া থামত না। কিন্তু এখন আর তা হয় না।
তার কথায়, “এখন ইউটিউব আর ইনস্টাগ্রামে রিল দেখে সময় নষ্ট করি। আমি জানি, এটা আমার জন্য মোটেই ভালো নয়। কিন্তু অ্যালগরিদম এমন ভিডিও সামনে এনে দিচ্ছে, যা না দেখে আমি পারছি না।”
এই একই অভ্যাস নতুন প্রজন্মের ওপর আরও খারাপ প্রভাব ফেলছে বলে মিস্টার পারফেক্টশনিস্টের দাবি। আমিরের কথায়, “আমাদের তো বয়স হয়ে গেছে। কিন্তু অল্পবয়সিদের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। এমন কিছু দেশ রয়েছে যেখানে ১৬ বছরের কমবয়সি ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ। আমার মতে, সেটা ঠিক। তবে আমি জানি না, বিষয়টি এখানে কার্যকর করা যায় কি না!”
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানান, সমাজমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা বজায় না করলেও, তার ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন।
আমির জানান, তিনি ‘চাণক্যনীতি’ পড়তে গিয়ে বুঝেছেন, ২০০০ বছর আগেও মানুষ দুর্নীতিগ্রস্ত ছিল। কোনো বদল আসেনি তাদের মধ্যে।
তার কথায়, “ভারতে অন্তত দুর্নীতি কোনো নতুন সমস্যা নয়। এটা মানুষের স্বভাব। তারা একতা থেকে সরে গিয়ে দুর্নীতির হাত ধরে। দুর্নীতি তো শুধুই টাকা পয়সার হয় না। এখন তো আমরা এপস্টেইন ফাইলস নিয়ে রোজ পড়ছি। ওটা তো অন্য মাত্রার দুর্নীতি। একে মানসিক দুর্নীতি ছাড়া আর কিছু বলা যায় না।”
জেফ্রি এপস্টেইন ছিলেন মার্কিন ধনকুবের। নাবালক যৌন পাচার চক্র পরিচালনার জন্য কুখ্যাত ছিলেন তিনি। ২০১৯ সালে কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এপস্টেইনের ফাইলসে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগসাজশের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











