এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৬ ৩০ জানুয়ারি ২০২১
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সিনেমাটি হবে পলিটিক্যাল ড্রামা। তিনি বলছেন, এর নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি কোনো বায়োপিক হবে না। এতে আরও বহু বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন।
’থালাইভি’র শুটিং শেষে আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন কঙ্গনা। তিনি বলেন, হ্যাঁ, আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। স্ক্রিপ্ট লেখা শেষ পর্যায়ে। এটি ইন্দিরার বায়োপিক নয়। আসন্ন চলচ্চিত্রটি হবে রাজনৈতিক ঘরানার। এ ফিল্ম বর্তমান ভারতের রাজনীতির প্রেক্ষাপট বুঝতে আমাদের সহায়তা করবে।
এক বিবৃতিতে তিনি বলেন, অনেক নামীদামি শিল্পী এ সিনেমায় অভিনয় করবেন। আর অবশ্যই সবচেয়ে আইকনিক নেতার চরিত্রে রূপদান করতে যাচ্ছি আমি। আমরা সবাই জানি, ভারতীয় রাজনীতির ইতিহাস অনেক সমৃদ্ধ।
’হিরোইন’ খ্যাত অভিনেত্রী বলেন, একটি বইয়ের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে। তবে কোন বইটি তা উল্লেখ করেননি তিনি। ফিল্মটি প্রযোজনাও করবেন কঙ্গনা। তাতে অপারেশন ব্লু স্টারের কাহিনীও উঠে আসবে।
এ চলচ্চিত্রের গল্প লিখছেন সাই কবির। চিত্রনাট্যও লিখছেন তিনি। এর আগে কঙ্গনাকে নিয়ে ‘রিভলবার রাণি’ নির্মাণ করেন মেধাবী এ নির্মাতা। সেটি ব্যাপক ব্যবসাও করে। তবে সিনেমাটিতে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরাজি দেশাই ও লাল বাহাদুর শাস্ত্রীর চরিত্রে কারা অভিনয় করছে তা জানা যায়নি।
এরই মধ্যে ভোপালে উড়ে গেছেন কবির। সেখান ‘ধাকড়’ সিনেমায় শুটিং করছেন কঙ্গনা। আসন্ন প্রজেক্ট নিয়ে তার সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসেছেন তিনি। চিত্রনাট্য প্রস্তুত বলে জানিয়েছেন।
কঙ্গনার বৃহস্পতি এখন তুঙ্গে। ’ধাকড়’ বাদে তার পাইপলাইনে আছে ‘তেজাস’ ছবি। সেই সঙ্গে রয়েছে ‘অপরাজিতা অধ্যায়’। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ‘মনিকারনিকা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনয় করতে যাচ্ছেন। এর নামকরণ করা হয়েছে ‘মনিকারনিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা’।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











