এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম দলে নেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৯ ২৭ সেপ্টেম্বর ২০২৩
সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়া ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবির ওপর ক্ষোভ ঝারছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। সোশ্যাল মিডিয়ায় বিসিবি বস থেকে শুরু করে নির্বাচক প্যানেলের মুন্ডুপাত করছে টাইগার সমর্থকরা। কেউ কেউ তামিমের না থাকার পেছনে সাকিব ও হাথুরুকেও দায়ি করছেন।
যদিও বিসিবি থেকে জানানো হয়েছে ফিটনেস ইস্যুর কারণেই বিশ্বকাপ স্কোয়াডে নেই তামিম। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি। এদিকে তামিম ইস্যুতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সোশ্যাল মিডিয়ায় লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যাবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।
এদিকে সাবেক এই অধিনায়কের বাদ পড়া নিয়ে কথা বলেছেন বিনোদন জগতের তারকারা। চ্যানেল 24 এর সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে তামিম না থাকা নিয়ে তারা জানিয়েছেন নিজেদের মতামত।
তরুণ নির্মাতা রায়হান রাফি বলেন, আমি এইমাত্র শুনলাম তামিম ইকবাল নাকি দলে নাই। যদি তাই হয় এটা খুবই দুঃখের বিষয়। আমি চাচ্ছিলাম তামিম ইকবাল থাকলে ভালো হতো। কারণ তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ওপেনার। আর অভিজ্ঞ ওপেনার আমাদের জন্য খুবই দরকার। তো আমি জানিনা এটা অফিসিয়াল সিদ্ধান্ত কিনা। আমি একজন দর্শক হিসেবে চাইব তামিম ইকবাল যেন থাকে।
চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, এশিয়া কাপে আমরা দেখেছি যে আমাদের দলের মধ্যে ক্যামিস্ট্রিটা মিসিং ছিল, ইউনিটিটা মিসিং ছিল। তাদের মধ্যে পারসোনাল যে দ্বন্দ্ব এটা কেন ক্যামেরার সামনে বা দেশের সামনে চলে আসবে। তারা আজকে সবাই স্টার, সুপারস্টার কিন্তু দেশের কারণে, দেশের জনগণের কারণে। এটা তাদের সবার আগে মাথায় রাখা উচিত।
তিনি বলেন, আমি বলব ক্রিকেটাররা যাতে এনডসমেন্ট করে। আমার মনে হয় খেলাটা বাদ দিয়ে তাদের বাকিটা সময় এনডসমেন্টগুলো করা উচিত। খেলার সময় তাদেরকে শুধু খেলাতেই ফোকাস করা উচিত। এ দ্বন্দ্ব বাদ দিয়ে দু’জন মিলে একসঙ্গে যদি দেশের স্বার্থে খেলে তাহলে আমার মনে হয় এগুলো সব বাদ দিয়ে দেশটাকে বড় করে দেখে তারা জিতবে।
তানহা আরও বলেন, তারা যদি বিশ্বকাপ জিতে তাদের নামগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমাদের নাম কিন্তু না। তাই তাদেরকে এটা ভুলে তাদের উচিত দেশের স্বার্থে খেলা।
এদিকে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন বলেন, আসলে আমাদের এটা দেশপ্রেম এবং আমাদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা একই জিনিস। কারণ আমরা চাই যে আমাদের দেশ যেখানেই যাক সেখানে গিয়ে আমাদের নাম উজ্জল করুক। তার মতো একজন ভালো খেলোয়াড় খেলছে না এটা যদি সবার জন্য দুঃখজনক হয়ে থাকে তাহলে আমার জন্যও ব্যতিক্রম না।
এদিকে নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ওমর সানী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















