এমবাপ্পে-হালান্ডের লড়াই দেখতে মুখিয়ে দেশ্যম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০১ ৬ ডিসেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের মুখোমুখি হবে বর্তমান রানার্স—আপ ফ্রান্স। আর এই দুই দলের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের লড়াই দেখতে মুখিয়ে আছেন ফরাশি কোচ দিদিয়ের দেশ্যম।
ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে গতকাল অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানের পর গ্রুপ-আই’তে ফ্রান্সের সঙ্গী হয়েছে নরওয়ে, সেনেগাল ও ফিফা প্লে—অফ বিজয়ী একটি দল। ড্র’র পর দেশ্যম উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘এটা দারুন এক দ্বৈরথ হতে যাচ্ছে। উভয় দলেই আরো বেশ কিছু বড় তারকা রয়েছে। কিন্তু অবশ্যই সবাইকে ছাড়িয়ে পুরো বিশ্বের নজড় থাকবে কিলিয়ান ও হালান্ডের উপর। বিশ্ব ফুটবলের ভবিষ্যত এই দুই শীর্ষ তারকার লড়াই দেখতে প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করবে।’
এবারের মৌসুম শুরু হবার পর থেকে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে এমবাপ্পে ইতোমধ্যেই ২৪ ম্যাচে ৩০ গোল করেছেন। নরওয়েজিয়ান তারকা হালান্ডও কম যাননা। ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে ২৪ ম্যাচে হালান্ড করেছেন ৩৩ গোল।
হালান্ডের কল্যাণে বিশ্বকাপ বাছাইপর্বে ইতালিকে পিছনে ফেলে নরওয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে ১৯৯৮ সালের পর প্রথমবারের মত চূড়ান্ত পর্বে খেলতে এসেছে। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হওয়া ফ্রান্স এবার আর কোন ভুল করতে চায়না। তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যেই তারা মাঠে নামবে।
আগামী মার্চে ইরাক, বলিভিয়া ও সুরিনামকে নিয়ে অনুষ্ঠিত আন্ত:মহাদেশীয় প্লে-অফ বিজয়ী দিয়ে গ্রুপ-আই পরিপূর্ণ হবে। সেনেগালের সাথে লড়াই ২০০২ সালের স্মৃতি ফিরিয়ে আনবে। চ্যাম্পিয়ন হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে খেলতে গিয়েছিল ফ্রান্স। কিন্তু পশ্চিম আফ্রিকান দেশটির বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই হেরে বসে ফরাসিরা। আর এই হারেই কার্যত গ্রুপ পর্ব থেকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছিল।
২০২৬ বিশ্বকাপের পরেই ফ্রান্সকে বিদায় জানানোর মাধ্যমে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করতে যাচ্ছেন দেশ্যম। লেস ব্লুসদের হয়ে ডাগ আউটে ১৪ বছর কাটানো দেশ্যম বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেরই নিজস্ব কিছু গল্প থাকে। আর সেই গল্প যতটা সম্ভব সুন্দর করে রচনা করা যায় আমাদের সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।’
ফ্রান্স যদি গ্রুপের শীর্ষ দশ হিসেবে নক আউট পর্বে যায় তবে রাউন্ড অব ৩২’এ তাদেরকে অন্য কোন গ্রুপের সেরা তৃতীয় স্থান লাভকারী একটি দলের মোকাবেলা করতে হবে। এরপর শেষ ১৬’র পথে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জার্মানী।
দেশ্যম বলেন, ‘অবশ্যই ফ্রান্স দলের একটি স্ট্যাটাস আছে। যে কারনে আমাদের ঘিরে প্রত্যাশার মাত্রাটাও বেশী। শুরুতেই পাহাড়ের চূড়ার দিকে না তাকিয়ে ধীরে ধীরে লক্ষ্যস্থির করে এগুতে হবে। এক্ষেত্রে প্রথম পদক্ষেপটা অবশ্যই কঠিন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















