এলপিজির দাম বাড়ল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪০ ৪ জানুয়ারি ২০২৬
বাজারে নানা অনিয়ম থাকা সত্ত্বেও জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩০৬ টাকা।
একই সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও । প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
তবে বিইআরসি ঘোষিত দামে এলপিজির প্রাপ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থেকেই যাচ্ছে।
কমিশন ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করলেও, ডিসেম্বরের শেষ দিক থেকে দেশের বিভিন্ন এলাকায় ভোক্তাদের ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায় সিলিন্ডার কিনতে বাধ্য হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বিকেলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আবদুর রাজ্জাক, সৈয়দা সুলতানা রাজিয়া এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদ সারওয়ারের উপস্থিতিতে নতুন দাম ঘোষণা করেন।
এদিকে কিছুদিন আগেও সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসেও এ দাম কমেছিল। নভেম্বর মাসে এলপিজির দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়, যা অক্টোবরের ১ হাজার ২৪১ টাকা এবং সেপ্টেম্বরের ১ হাজার ২৭০ টাকার চেয়ে কম ছিল।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, শীতকালে পশ্চিমা দেশগুলোতে চাহিদা বাড়ায় বৈশ্বিক বাজারে সাধারণত এলপিজির দাম বৃদ্ধি পায়। আমদানিনির্ভর দেশ হওয়ায় বাংলাদেশে এলপিজির দাম সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইসের ভিত্তিতে সমন্বয় করা হয়। বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল থেকে মাসভিত্তিক এলপিজির দাম সমন্বয়ের প্রক্রিয়া চালু করে, যেখানে কেবল বেস প্রাইস পরিবর্তন হবে এবং কমিশন অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
এই ব্যবস্থার পরও অভিযোগ রয়েছে, ঘোষিত দামে খুব কম ক্ষেত্রেই এলপিজি বিক্রি হয়।
সম্প্রতি এক সেমিনারে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান বলেন, একটি এলপিজি সিলিন্ডারের ন্যায্য দাম হওয়া উচিত প্রায় ১ হাজার টাকা। তিনি বলেন, “১ হাজার ২০০ টাকার সিলিন্ডার ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ব্যবসা চলতে পারে না।” তিনি অতিরিক্ত মুনাফা আদায় কমানো এবং পুঁজি পাচার বন্ধের আহ্বান জানান।
- অফিসে ব্যক্তিগত আলাপ: কতটা বলবেন, কোথায় থামবেন?
- গোলাপি বলের টেস্টকে ইংল্যান্ডের ‘না’
- কথা বলতে পারছেন না ফারিয়া
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণডঙ্কা, কাতার ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা
- থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২
- বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও করা উচিত হয়নি: ইসি সচিব
- রোজা শুরু কবে, জানা গেলো সম্ভাব্য তারিখ
- ইরানে বিক্ষোভে ২০০০ জন নিহত: সরকারি কর্মকর্তা
- সন্তানের বিয়েতে যা যা করা উচিত মা-বাবার
- মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমল ৬০ শতাংশ, কমবে দাম
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ
- গুগলে যা সার্চ করলেই জেল হবে আপনার!
- সালমান হত্যা: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন
- আইসিসির অনুরোধেও অনমনীয় বিসিবি, ভারতে যাবে না বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’
- বাংলাদেশ থেকে উড়ে বেলুন পড়লো ভারতে, ব্যাপক উত্তেজনা
- সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- নির্বাচনি প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা
- হজমের বন্ধু যে ৫ প্রোটিনযুক্ত খাবার
- তাহসান, সালমার বিচ্ছেদের নেপথ্যে কী
- নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়
- শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড
- মোসাব্বিরকে হত্যা ব্যবসার দ্বন্দ্বে: ধারণা ডিবির
- বিকাশের মাধ্যমে করা যাবে কর পরিশোধ
- একই দামে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়াল বিটিসিএল
- কুয়াশা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?
- এআই ও রিলস নিয়ে কড়া মন্তব্য শিল্পার
- বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
- নজরে বাংলাদেশ-চীন, পশ্চিমবঙ্গে নৌঘাঁটি বানাচ্ছে ভারত
- তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
- তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
- বিকাশের মাধ্যমে করা যাবে কর পরিশোধ
- স্মার্টফোন-ল্যাপটপ মেরামতের আগে যেসব কাজ করতে ভুলবেন না
- শীতে বায়ুদূষণ বেড়ে যায় কেন?
- কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
- এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি
- একই দামে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়াল বিটিসিএল
- যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’
- পাকিস্তান কেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে যুদ্ধবিমান বিক্রি করছে?
- আয়কর রিটার্নে টাইপিং মিসটেক, সংশোধন হয়েছে: সারজিস
- ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী
- হলফনামায় ১৬ লাখ টাকার হিসাব স্পষ্ট করলেন নাহিদ
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ
- ফেরাউন, নমরুদের মতো ট্রাম্পেরও পতন হবে: খামেনি
- রাভিনার সঙ্গে প্রেম, কারিশমার জন্য প্রতারণা অজয়ের
- এআই ও রিলস নিয়ে কড়া মন্তব্য শিল্পার
- বিশ্বকাপ বর্জন নিয়ে বিসিবির ভাবনা জানালেন আসিফ
- রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানা গেল
- তামিমকে ‘ভারতের দালাল’ বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা
- হজমের বন্ধু যে ৫ প্রোটিনযুক্ত খাবার







