ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৭১১

এসআই টুটুল করোনা আক্রান্ত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৮ ২১ আগস্ট ২০২০  

সংগীতশিল্পী এসআই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা পজেটিভ-এর ফলাফল পেয়েছেন। এখন বাসার একটি ঘরে আইসোলেশনে আছেন।

বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন টুটুল। 

ফেসবুক পেইজে টুটুল লিখেছেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন। ’

আইয়ুব বাচ্চুর সহকর্মী হিসেবে এলআরবি ব্যান্ডের কাজ শুরু করেন টুটুল। টুটুলের কণ্ঠে এলআরবির 'শেষ চিঠি' গানটি ব্যান্ডসঙ্গীত শ্রোতাদের নিকট বেশ জনপ্রিয়তা পায়। শূন্য দশকের শুরুর দিকে এল আরবি ছেড়ে দিয়ে এফটুএফ ব্যান্ড গড়েন টুটুল। এই ব্যান্ডের 'ধ্রুবতারা' অ্যালবামের 'রাতেরও আঁকাশে... ধ্রুবতারা...' গানটি বাপক হিট হয়।  কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে যাচ্ছেন।