ঢাকা, ১৪ অক্টোবর বুধবার, ২০২৬ || ২৯ আশ্বিন ১৪৩৩
good-food
২৬

ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৬ ১৪ অক্টোবর ২০২৬  

গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ কারখানায় লাগা আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীতে ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানটির চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে আগুন লাগার পর ভেতরে যারা আটকে ছিল, তাদেরকে বের করে আনা হয়েছে। তবে, হুঁড়োহুড়ি করে বের হওয়ার সময় দুইজন সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়।

এ ঘটনায় পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যে ভবনে আগুনের সূত্রপাত সেখানে পাউডার এবং শুকনো জাতীয় ওষুধ তৈরি করা হতো। ফলে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আগুণের স্ফুলিঙ্গ রয়ে গেছে। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কাজ অব্যাহত রাখবেন বলেও জানানো হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর