জানেন কী
কত উপকারী সজনে . . .
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৪ ১৮ মার্চ ২০১৯
কাঁচাবাজারে উঠতে শুরু করেছে সজনে ডাটা। মুখরোচক হওয়ায় অনেকের কাছেই এটি প্রিয় সবজি। ভীষণ স্বাস্থ্য উপকারীও বটে। ডাটার পাশাপাশি এর পাতাও স্বাস্থ্য সুরক্ষায় অনন্য ভূমিকা রাখে।
সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স। এতে আছে ফোলেট, ভিটামিন বি-৬, থায়ামিন, রিভোফ্লাভিন, প্যানটোথেনিক এসিড ও নিয়াসিন। এগুলো শর্করা, প্রোটিন ও চর্বি হজমে সহায়তা করে। এছাড়া প্রচুর ক্যালসিয়াম, লৌহ, কপার, ম্যাঙ্গানিজ, জিংক, সেলেনিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায়।
সজনে দিয়ে যেসব খাবার তৈরি করা যায়
সজনে ডাটা দিয়ে নানারকম তরকারি রান্না করা যায়। সবচেয়ে পরিচিত রেসিপি সরিষা ও আলু দিয়ে এটির ঝোল। ডাল, আলু ও সজনের ডাটার ঝোলও ভীষণ জনপ্রিয়। এছাড়া সজনে ডাটা ও বড়ির ঝোল, সজনে ডাটা ও রুই মাছের ঝোল, সজনে ডাটা ও চিংড়ি ঝোল, সজনে আর কুমড়ো বড়ি, সজনে- লাউ নিরামিষ, দই সজনে ডাটা, আম আলু সজনে ডাটার ঝোল ইত্যাদিও রান্না করা যায়।
সজনের উপকারিতা-
ঠাণ্ডা, জ্বর ও কাশি উপশম করে: সজনে ডাটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফলে ঠাণ্ডা, জ্বর ও কাশি দূর করতে এর তরকারি, ডাল বা স্যুপ খাওয়া যায়।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: সজনে ডাটা দেহের কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখে। এটি খাওয়া উচ্চ রক্ত চাপে ভোগা রোগীদের জন্য বেশ উপকারী। উচ্চ রক্ত চাপের চিকিৎসায় সজনে পাতাও বেশ গুরুত্বপূর্ণ।
পেটের সমস্যা সমাধানে: হজম সমস্যা সমাধানে ব্যাপক কার্যকরী সজনে। পেটে গ্যাস হলে, বদহজম হলে ও ব্যথা হলে এর তরকারি খেতে হবে। এতে পেটের গোলমাল উপশম হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করে সজনে। এ ধরনের রোগীদের জন্য এটি খুবই উপকারী সবজি।
হাড় শক্ত ও মজবুত করে: সজনে ডাটায় প্রচুর পরিমাণে আয়রণ, ক্যালসিয়াম ও ভিটামিন থাকে। সুস্থ ও শক্তিশালী হাড়ের জন্য এটি অত্যন্ত উপকারী। এছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ করতেও এর জুড়ি নেই।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এ ডাটায় থাকা ভিটামিন সি এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে তোলে।
বসন্ত রোগ প্রতিরোধ করে: গুটি বসন্ত প্রতিরোধে সজনে ডাটা তরকারি ভীষণ উপকারী। এটি খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশংকা কমে যায়।
মুখে রুচি বাড়ে: সজনে ডাটার মতো এর পাতারও রয়েছে বহু পুষ্টি গুণ। এর পাতা শাক হিসেবে, ভর্তা করেও খাওয়া যায়। এতে মুখে রুচি আসে।
শ্বাসকষ্ট কমায়: সজনে ডাটা ও পাতার রস খেলে শ্বাসকষ্ট সারে। এতে থাকা প্রদাহ-বিরোধী এন্টি অক্সিডেন্ট ভিটামিন সি অ্যালার্জি প্রতিরোধ করে। ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর হয়।
এছাড়া সজনে ডাটা কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে এটি।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















