কন্যা মঞ্চে উঠেছিলেন বোরখা পরে, বিপত্তি বাধলো তাতেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১২ ৭ ফেব্রুয়ারি ২০১৯
বোরখা পরে মঞ্চে উঠেছিলেন কন্যা। তা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার মোক্ষম জবাব দিলেন সুরকার এ আর রহমান। জানিয়ে দিলেন, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে সবার। তবে বাগবিতণ্ডায় যাননি তিনি। শুধুমাত্র #ফ্রিডমটুচুজ় লিখেই কথা সেরেছেন।
ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের শুরুতে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে বাবার সম্পর্কে দু-চার কথা বলতেবোরখা পরে মঞ্চে ওঠেন রহমান-কন্যা খাতিজা।
বিষয়টি সামনে আসতেই সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
এ দিকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান, অথচ মেয়েকে রক্ষণশীল জীবনযাপনে বাধ্য করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।
যদিও খাতিজার নামে তৈরি একটি আনভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। বোরখায় স্বচ্ছন্দ বোধ করেন খাতিজা এবং নিজের ইচ্ছাতেই তিনি ওই পোশাক পরে মঞ্চে উঠেছিলেন বলে জানানো হয়। তবে তাতেও থামেনি বিতর্ক।
শেষমেশ জবাব দিতে এগিয়ে আসেন এ আর রহমান নিজে। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে শিল্পপতি মুকেশ অম্বানীর স্ত্রী নীতার সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় রহমানের স্ত্রী সায়রাবানু এবং দুই কন্যা খাতিজা ও রহিমাকে। ছবিতে ওড়না মাথায় ছিল সায়রার। খাতিজার পরনে ছিল বোরখা। রহিমা অবশ্য মাথাও ঢাকেননি। পরেননি বোরখাও।
ছবিটি পোস্ট করে রহমান লেখেন, ‘নীতা অম্বানীজির সঙ্গে আমার পরিবারের তিন অমূল্য রত্ন মহিলা। #ফ্রিডমটুচুজ়।’
এমনিতে অল্প কথার মানুষ এ আর রহমান। পেশার তাগিদে বিভিন্ন অনুষ্ঠানে মুখ দেখালেও, প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকেন অস্কারজয়ী এই সুরকার। তবে যে ভাবে সমালোচনার জবাব দিয়েছেন তিনি, তাতে নেটিজেনদেরও অনেকেই তাঁর প্রশংসা করেছেন। সূত্র : আনন্দবাজার
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











