কম আয়ে ধনী হবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০২ ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রতিযোগিতার এ বাজারে ভালোভাবে বাঁচতে যথেষ্ট অর্থ-বিত্তের বিকল্প নেই। কিন্তু চাকরি বা ছোটখাটো ব্যবসা করে বেশি আয় সম্ভব নয়। একদিকে আয় সীমিত, অন্যদিকে অর্থে-বিত্তে বড় হওয়ার স্বপ্ন। বিষয়টি মাঝে মধ্যে আমাদের অনেক ভাবনায় ফেলে দেয়। কেউ কেউ হতাশও হয়ে পড়েন। এ অবস্থা যাদের তাদের জন্য সুখবর নিয়ে এলেন অর্থ বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, লক্ষ্য নির্দিষ্ট রেখে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে অভীষ্ট্য লক্ষ্যে পৌঁছে দেবে। আর আপনার যদি ধৈর্য থাকে, তা হলে আয় যাহোক আপনি বিত্তশালী হয়ে উঠবেন। তবে অর্থ বিশেষজ্ঞরা এজন্য নয়টি অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনের আলোকে এবার সেই নয়টি অভ্যাস সম্পর্কে জানিয়ে দিচ্ছে লাইফটিভি২৪:
১. চিন্তাধারায় পরিবর্তন আনুন
টাকা জমানোর জন্য প্রথমে একটা আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। এরপর বেতন তুলে বিভিন্ন বিল পরিশোধের পর অবশিষ্ট টাকা দিয়ে হিসাব করে চলুন। তবে এ থেকেই প্রতিমাসে কিছু টাকা আপনাকে জমাতে হবে ভবিষ্যতের জন্য। এভাবে কয়েক বছরের মধ্যেই আপনার বড় অঙ্কের টাকা জমে যাবে। তবে এজন্য আপনার মনটাকে আগে ঠিক করে নিতে হবে। তা হলে দেখবেন কম বেতনেও জীবনটা অনেক সহজ হয়ে যাবে।
২. যে জায়গায় পৌঁছতে চান দৃষ্টিটা সেখানে রাখুন
অর্থ বিশেষজ্ঞরা সবসময়ই বলেন, ভবিষ্যতের জন্য টাকা জমানোর সবচেয়ে ভালো উপায় হলো পাঁচ বছরের একটা পরিকল্পনা গ্রহণ করা। তা হলেই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।
৩. নিজের মতো করে কাজ করুন
কিভাবে খরচ করলে আপনার টাকা জমবে তা আপনি নিজের মতো করেই ঠিক করুন। প্রতিদিন এ নিয়মগুলো বাস্তব জীবনে গড়ে তোলার অভ্যাস করুন। এ ভালো অভ্যাসগুলোই আপনার টাকা বাড়াবে।
৪. গোপনে নিজেকে ধনী ব্যক্তি মনে করুন
আপনার যত কম টাকাই থাকুক না কেন, তবুও আপনি গোপনে নিজেকে ধনী মনে করুন। সবসময় মনে রাখবেন, কঠোর পরিশ্রম আর সঞ্চয় করার মানসিকতা আপনার আছে। তাই চিন্তা নেই। এগুলোই আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যা আয় করবেন সেই তুলনায় জীবনযাত্রার মান স্বাভাবিক রাখবেন তাতেও আপনার অর্থ বাড়বে।
৫. অবসরের ভাবনা আগেই ভাবুন
কথায় আছে, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। তাই অবসরে যাওয়ার পর আপনার জীবন কিভাবে চলবে সেই ভাবনা সময় থাকতেই ভেবে রাখুন। এজন্য যে চাকুরিই হোক না কেন প্রথম থেকেই টাকা জমাবেন। তাতে দিন দিন আপনার টাকার পরিমাণ বাড়বে।
৬. আয়-ব্যয় সম্পর্কে সবসময় সতর্ক থাকুন
সবসময় আপনাকে আয়-ব্যয়ের খবর রাখতে হবে। কারণ, আপনার অ্যাকাউন্ট থেকে যদি শুধু টাকা খরচই হয়, তা হলে আপনি সমস্যায় পড়বেন।এজন্য আয়-ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষায় আপনাকে সবসময় এগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে।
৭. ঋণ না করার চেষ্টা করবেন
প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে ঋণ করে থাকে। আর এ ঋণের পরিমাণটা যদি অনেক হয়, তা পরিশোধ করতে যদি উচ্চহারে সুদ দিতে হয়; তাহলে বিপদ। এজন্য সুসময়েই একটা জরুরি তহবিল করে নিন। তাহলে আপনাকে আর অনর্থক ঋণ করতে হবে না।
৮. আয় বৃদ্ধির চেষ্টা করুন
দুই ভাবে আপনি আপনার আয় বাড়াতে পারেন। একটি হলো কম খরচ আর অন্যটি হলো টাকা জমানো। এছাড়া বাড়ি ভাড়া, পার্ট টাইম ও অবসরের পর পাওয়া সম্পদ দিয়েও আপনি আপনার আয় বাড়াতে পারেন।
৯. বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন
সবসময় নিজের নির্দেশিত পথে চললে সফলতা নাও আসতে পারে। কারণ, অনেক সময় আমরা আবেগের বশে টাকা খরচ করার জন্য অনেক ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাতে শুধু অর্থের অপচয় ঘটে। সেক্ষেত্রে কোন কোন খাতে কীভাবে টাকা খরচ করলে অর্থের পরিমাণ কমবে না তা জানা দরকার। আর এখানেই একজন বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা দরকার।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















