করোনায় ঝুঁকিতে অন্তঃসত্ত্বারা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৪ ২৬ এপ্রিল ২০২১
করোনার সময়ে অন্তঃসত্ত্বারা কি বেশি আশঙ্কায়? এমন প্রশ্ন ঘুরছে নানা প্রান্তেই। গতবারের তুলনায় দেশে দ্বিতীয় ঢেউ অনেক হবু মাকে আক্রমণও করছে। তাঁরা কি অন্য রোগীদের চেয়ে বেশি সঙ্কটে? নাকি সমস্যা দেখা দিচ্ছে ব্যক্তি বিশেষেই?
এমন উদ্বেগ দেখা দিচ্ছে বহু অন্তঃসত্ত্বার পরিবারেই। শুধু এদেশ নয়, এই উদ্বেগ কাজ করছে গোটা দুনিয়ায়। তবে চিকিৎসকদের মত, আলাদা করে অতিরিক্ত ভয় নেই অন্তঃসত্ত্বাদের। করোনায় সংক্রমিত হওয়ার কারণে কে বেশি অসুস্থ হয়ে পড়বেন, তা নির্ভর করছে সেই মানুষটির বাদ বাকি শারীরিক অবস্থার উপরেই।
স্ত্রীরোগ চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায় যেমন জানাচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীর রোগীদের নিয়েই কিছু কিছু ভয় কাজ করছে। যেমন অনেকেই বলছেন প্রবীণদের মধ্যে যাঁদের উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাঁদের সঙ্কট বেশি।
চিকিৎসকের বক্তব্য, ''এ কথা যেমন ঠিক যে কো-মর্বিডিটি থাকলে বেশি অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে, তেমন যে রোগীরা যদি উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাঁদের কিছু সুবিধা রয়েছে। সেই ওষুধ অনেকটা সাহায্যও করছে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে।''
অন্তঃসত্ত্বাদের পরিস্থিতিও তেমন। রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা এ সময়ে কমে ঠিকই। কারণ, একটি শরীরের মধ্যে আরও একটি প্রাণ তৈরি হচ্ছে। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থাও করে শরীর।
চিকিৎসকের বক্তব্য, এই সময়ে শরীরে কিছু জিনিস বেশি থাকে। যেমন সাইটোকাইন এবং ইন্টারলিউকিনের মতো দ্রব্য। বাইরের কোনও জীবাণুর আক্রমণ ঘটলে, শরীরকে তার সঙ্গে লড়তে সাহায্য করে।
ফলে তাঁর বক্তব্য, ''একদিকে যেমন এই সময়ে হবু মায়ের শরীর কিছুটা নরম থাকে, তেমন জীবাণুর সঙ্গে লড়াইয়ের পরিস্থিতিও তৈরি থাকে।''
আরেক স্ত্রীরোগ চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদারও এ বিষয়ে একমত। তিনি বলেন, ''অনেক দেশেই বিষয়টি নিয়ে গবেষণা চলছে। তবে এমন কোথাও প্রমাণিত হয়নি যে, অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা হলেই রোগী অতিরিক্ত সমস্যায় পড়বেন।''
তবে তাঁর মত, এই সময়ে বহু মেয়ের শরীর দুর্বল হয়ে যায়। আর দুর্বলকে সমস্যায় বেশি ফেলে এই ভাইরাস। তা সামলানোর উপায় অবশ্য রয়েছে যথেষ্ট।
তার পরামর্শ, ''অন্তঃসত্ত্বা অবস্থায় যদি কারও করোনা হয়, তবে বাড়িতেই যত্ন নিতে হবে। জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়া এবং বারবার পানি খাওয়া জরুরি। যতক্ষণ না শ্বাসের কোনও অসুবিধা হচ্ছে, ততক্ষণ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।'' অর্থাৎ, অন্যান্য রোগীর মতোই চিকিৎসা চলবে অন্তঃসত্ত্বার।
গর্ভাবস্থায় মা থেকে সংক্রমিত হতে পারে সন্তান?
সংক্রমিত হবেই এমন নয়। বরং গর্ভাবস্থায় সংক্রমিত হওয়ার অশঙ্কা কম। তবে সন্তানের জন্মের পরও মায়ের শরীরে যদি ভাইরাস থাকে, তাহলে আর পাঁচজনের মতো শিশুরও সংক্রমিত হওয়ার ভয় থাকে।
সুদর্শন জানান, এমন কয়েকটি ঘটনা দেখা গিয়েছে ঠিকই, তবে তাতে শিশুর শরীরে সংক্রমণ খুব হালকাই হয়েছে।
মল্লিনাথের বক্তব্য, এ সময়টায় যত্ন নিয়ে কাজ করতে হবে। স্তন্যপান বন্ধ করার কোনও প্রয়োজন নেই। তার থেকে ভাইরাস আদানপ্রদান হবে না।
চিকিৎসকদের পরামর্শ, সন্তানের জন্মের পরে সংক্রমিত মায়ের স্তন্যপান করানো উচিত মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে। তাহলে অনেকটাই সুরক্ষিত থাকবে শিশু।
’
ক্ষতি করতে পারে কি টিকা?
চিকিৎসকেরা সাফ জানাচ্ছেন, কোনোভাবেই টিকা নেওয়া যাবে না অন্তঃসত্ত্বা অবস্থায়। এ থেকে অতিরিক্ত ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকি টিকা নেওয়ার ছয় মাসের মধ্যেও গর্ভধারণের পরিকল্পনা করা ঠিক নয় বলে জানান মল্লিনাথ।
সাবধান হওয়া ভালো
বুঝেশুনে মাতৃত্বের পথে পা বাড়ানোই ভালো। গত এক বছরে যে সন্তানধারণের হার খানিকটা বেড়েছে, তা সবাই জানেন। এ নিয়ে আলোচনাও হয়েছে সর্বত্র। করোনায় সংক্রমিত অন্তঃসত্ত্বার যেমন অতিরিক্ত ভয়ের কারণ নেই, তেমন এ সময়টাই সন্তানের জন্মের জন্য খুব সুবিধাজনক নয় বলেই মনে করাচ্ছেন চিকিৎসকেরা।
তাঁদের বক্তব্য, সন্তানের জন্মকে কেন্দ্র করে বহুবার হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে যেতে হয়। সেসব জায়গা থেকে সংক্রমণের আশঙ্কা বেশি। অন্তঃসত্ত্বাদের সেই কথা মাথায় রাখতে বলছেন চিকিৎসকেরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

