করোনা মহামারিতেই ঢাকায় বসছে ২৪ কোরবানি পশুর হাট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৫ ১৮ জুন ২০২০
করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনও নেই। এরই মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনে ২৪টি কোরবানির পশুর হাট বসানোর তালিকা চূড়ান্ত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪টি হাটের তালিকা চুড়ান্ত করে ইজারার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আর উত্তর সিটি করপোরেশন এলাকায় নির্ধারণ করা হয়েছে ১০টি হাটের জন্য স্থান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ অগাস্ট মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হতে পারে বাংলাদেশে।
মহামারীর কারণে গত ২৫ মে বাংলাদেশের মানুষকে রোজার ঈদ করতে হয়েছে ঘরে থেকে, বিধিনিষেধ মেনে।
বরাবরের মতই রোজার ঈদের পর কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করে ঢাকার দুই সিটি করপোরেশন।
সারা বছর দেশে যে সংখ্যক পশু জবাই হয়, তার একটি বড় অংশ এই কোরবানির ঈদের সময় হয়। আর এসব হাটে বিপুল সংখ্যক লোক সমাগম হয়, যা ভাইরাসের বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
সে অনুযায়ী গত ১৪ জুন ১৪টি হাটের অস্থায়ী ইজারার জন্য দরপত্র ডেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এলাকার খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচরের ইসলাম চেয়ারম্যানের বাড়ি থেকে দক্ষিণে বুড়িগঙ্গা বাঁধ পর্যন্ত খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাট এলাকার খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা, আরমানিটোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ড এলাকা, আফতাব নগরের (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি,এইচ এবং সেকশন-১ ও ২ এর খালি জায়গা, আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা,লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গাকে হাটের জন্য নির্ধারণ করা হয়েছে সেখানে।
দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, “আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। সবাই দরপত্র জমা দেওয়ার পর যাচাইবাছাই করা হবে। তারপর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী আমরা কাজ করব।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী পশুর হাট রয়েছে গাবতলীতে । পাশাপাশি উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাবনগর) ব্লক-ই সেকশন-৩ এর খালি জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কের পাশে পুলিশ লাইন্সের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ওয়ার্ড-৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেকটরের বৃন্দাবন থেকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গার পাশের খালি জায়গা, ভাসানটেক সড়কের খালি জায়গা কোরবানির পশুর হাটের জন্য নির্ধারণ করা হয়েছে।
উত্তরের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “আমরা জুনের ১ তারিখে দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। এখন যে কয়টা ডাক হয়। আবেদন যাচাই বাছাই শেষে এসব হাটের ইজারার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।”
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- National Development Program Organizes Dissemination Workshop
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’







