কুস্তির প্রেমে পাগল নায়ক জসিমের ছেলে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৫ ২১ মে ২০২২
মিরপুর ইনডোরে অনুষ্ঠিত হয়েছে প্রথম পেশাদার বক্সিং। রিংয়ের প্রতিযোগিতা শুরুর আগে ছিল গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান মাতিয়েছেন প্রয়াত নায়ক জসিমের ছেলে একে রাহুল। গতকাল বক্সিংয়ের পাশাপাশি জসিমের ছেলে রাহুলকে নিয়েও বাড়তি উন্মাদনা ছিল। যারাই বিষয়টি জেনেছেন তারাই কাছে গিয়ে ছবি তুলেছেন।
ব্যান্ড শিল্পী হলেও বক্সিং, কুস্তি দারুণ বোঝেন তিনি। খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে কেউ ছবি তুলতে আসলে তাদের থামিয়ে বলছেন, ‘এই ফাইটা দেখে নেই, একটু পর।’ রিংয়ে চোখ রাখার পাশাপাশি বড় পর্দার রিপ্লে দেখে বিশ্লেষণও করেন, ‘নকআউটে এই অ্যাপ্রোচ ঠিক হয়নি।’
বাবা অভিনেতা, নিজে ব্যান্ডের গায়ক এরপরও তার ভালোবাসার জায়গা কুস্তি, ‘এটা আমার খুবই প্রিয় একটা খেলা। সময় সুযোগ পেলেই টিভিতে দেখি। আমেরিকাতে গিয়েও ডব্লিউডব্লিউই দেখে এসেছি কয়েকবার’-বলেন রাহুল।
বাংলাদেশে কুস্তি-বক্সিং খেলা সাধারণত হয় বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্স ও জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে। সেখানে গিয়ে কোনো খেলা দেখা হয়নি অবশ্য তার, ‘বাংলাদেশের কোনো প্রতিযোগিতা আমার দেখা হয়নি। তবে পত্রিকায়, টিভিতে রেসলিং, বক্সিংয়ের খবর রাখি।’
পেশাগত কারণে গানই এখন তার সঙ্গী। তবে কালকের অনুষ্ঠানটি অন্য সব অনুষ্ঠানের চেয়ে ভিন্ন ছিল নায়ক জসিমের ছেলের কাছে, ‘দেশে-বিদেশে অনেক জায়গায় গান করেছি। আজকের অনুষ্ঠানটি বেশ ভিন্ন। কুস্তি-মুষ্টিযুদ্ধ আমার প্রিয় খেলা। সেই খেলার আগে গান গাওয়া এবং সরাসরি দেশে আন্তর্জাতিক খেলা দেখার সুযোগ দুটো আমার কাছে বিশাল পাওয়া।’
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক জসিম পৃথিবী ছেড়েছেন দুই যুগ আগে। এখনও মানুষ তাকে স্মরণ করায় ছেলে রাহুল খুব গর্ব বোধ করেন, ‘বাবার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে ছিল সেটা ভাবলেই নিজের কাছে অত্যন্ত গর্ব লাগে। কোনো না কোনো ভাবে মানুষ জেনে যায় আমি তার ছেলে। এর পর সবাই পরিচিত হতে এসে বাবার স্মৃতিচারণ করে। এটা ছেলে হিসেবে আমার জন্য বিশাল ভালোলাগা।’
চলচ্চিত্র অঙ্গনের পরবর্তী প্রজন্মের অনেকেই চলচ্চিত্রে জড়িত হন। জসিমের তিন ছেলেই ব্যান্ড সংগীতের সঙ্গে সম্পৃক্ত। রাহুল ব্যান্ডের সঙ্গে জড়িত হওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘বাবা চলচ্চিত্রে ছিলেন। ছোটবেলা সিনেমা দেখলেও সেদিকে যাওয়া হয়নি। আমরা তিন ভাই। তিন ভাই-ই ব্যান্ডের সঙ্গে আছি। গান আমাদের ভালো লাগে। আমার ব্যান্ড ট্রেইনরেক।’ রাহুল হেভি মেটালে দারুণ অভ্যস্ত।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











