ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৩৮৮

কেঁদে ফেললেন বুবলী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৩ ১৫ মে ২০২৩  

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কদিন ধরে আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় রয়েছেন চিত্রনায়িকা বুবলী। এরই মধ্যে মা দিবস উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নায়িকা। সেখানে মাকে নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেললেন তিনি।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বুবলী বলেন, ‘আমার মাকে নিয়ে বলতে গেলে, আমি প্রচুর ইমোশনাল হয়ে যাই। কোনো দিন বলা হয়নি, মা তোমাকে অনেক ভালোবাসি আমি।’

 

কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন বুবলী। চোখের পানি সামলে তিনি বলেন, ‘আমার জীবনের সব থেকে বড় পাওয়া যে, মা বেঁচে থাকাবস্থায় আমি আমার মাকে সম্মানিত করতে পেরেছি। আমার মা অনেক অসুস্থ। উনি আমার অক্সিজেন। আমি কখনো ভাবতে পারি না, আমি থাকাবস্থায় আমার মা নেই। কখনো চিন্তা করলে আমি খুব ইমোশনাল হয়ে যাই।’

 

তিনি আরও বলেন, ‘আমরা হয়তো কাজ করি, ব্যস্ত থাকি। মায়ের জন্য সময় বের করতে পারি না। খোঁজও নিতে পারি না, মা তুমি কেমন আছ? মিস করি কিন্তু হয়তো বলতে পারিনা।’

 

চিত্রনায়িকা বলেন, গত আট বছর ধরে চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে। অল্পদিনের ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসায় বেশ কিছু পুরস্কার অর্জন করেছি। কিন্তু আজকের সময়টা আমার কাছে অন্যরকম অর্জন। এ ধরনের চমৎকার আয়োজন করার জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মায়েদের সম্মানিত করেছেন জীবন্ত কিংবদন্তি রুনা ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম।