কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১১ ২৬ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা এখন স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার উদয়পুরে পরিবার, নিকটাত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে দুই রীতিতে দুইবার বিয়ে করেছেন তারা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে 'দ্য মেমেন্টোস' রিসোর্টে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। সন্ধ্যায় তাদের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হয় কোডাভা রীতি অনুসারে। এই রীতি পালন করা হয় রাশমিকার পরিবারের রীতিকে সম্মান জানিয়ে। আগেরটি করা হয় বিজয়ের পরিবারকে সম্মান জানিয়ে।
ইতোমধ্যে বিজয় দেবেরাকোন্ডার ভাই আনন্দ রিসোর্টে কাটানো বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন । এদিকে, রাশমিকা-বিজয়ের গাঁটছড়া বাঁধার খবরে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।
এক ভক্ত লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস দেবেরাকোন্ডা’। অন্যজন লেখেন, ‘আমার এই প্রিয় জুটিদের জন্য খুব খুশি লাগছে! তাদের জীবন ভালোবাসা এবং হাসিতে কাটুক সেই কামনা করছি।’ আরেক ভক্ত লিখেছেন, ‘বিরোশের বিয়ের সুন্দর ছবিগুলোর জন্য অপেক্ষা করছি।’
বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্কভিলা জানিয়েছে, সকালের বিয়ের অনুষ্ঠানের জন্য একটি সিল্কের পোশাক বেছে নিয়েছিলেন রাশমিকা।
এই তারকা দম্পতির বিয়ের আসরে শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত আছেন। উদয়পুরে এই রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রিসিপশন। যেখানে থাকবে তারকাদের উপস্থিতি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এর আগে বুধবার সন্ধ্যায় সংগীতের এক আসরে বিশেষ চমক দেন রাশমিকা। নিজের সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ‘অঙ্গারোঁ’ গানে নেচে বিজয়কে চমক দেন তিনি। তার এই পরিবেশনায় উচ্ছ্বাসে ভেসে যান নায়ক।
বিজয়ও রাশমিকাকে চমক দিতে ‘গানগনাম’ স্টাইলে নাচেন। তাদের প্রি-ওয়েডিংয়ের আয়োজনে ছিল কে-ড্রামা থিম। রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত। তাই অনুষ্ঠানে রাখা হয়েছিল কে-ড্রামা থিমের কেক।
ওই অনুষ্ঠানে ছিল গানের কলি খেলা। যেখানে শুধু তাদের অভিনীত সিনেমার গান গাওয়া হয়। অতিথিরা দুই দলে ভাগ হয়ে প্রতিযোগিতা করেন এবং বিজয়ী দল পায় উপহার।
গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে রাশমিকা ও বিজয়ের আংটি বদল হয়।
২০১৮ সালে দক্ষিণ ভারতে ‘গীত গোবিন্দম’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধেন বিজয়-রাশমিকা। তারপরে ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতায় শুরু হয় প্রেমের জল্পনা। যদিও কখনো তারা প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
















