কেন একসাথে ঝরলো এতগুলো মেধা?
সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১১ ১০ অক্টোবর ২০১৯
পৃথিবীর কোনো বাবা মা-ই চাইবেন না তাঁর সন্তান খুন হোক বা খুনের অভিযোগে অভিযুক্ত হোক। ধনী হোক কাঙ্গাল হোক, পৃথিবীর সমস্ত বাবা-মা’র স্বপ্ন এবং চেষ্টা থাকে তাঁর সন্তানকে দেশের সেরা বিদ্যাপীঠে পড়ানোর। কারো চেষ্টা সফল হয় কারো হয়না।
যখন কোনো সন্তান উচ্চশিক্ষা লাভের জন্য তাঁর পছন্দের শিক্ষাঙ্গনে ভর্তির সুযোগ অর্জন করেন এবং ভর্তি হন তখন বাবা-মা’র থেকে বড় অভিভাবকের স্থান হয় ওই প্রতিষ্ঠানের শিক্ষকের। এতদিন যে বাবা-মা সন্তানকে বুকে আগলে রেখেছিলেন এখন তিনি সন্তান থেকে বহুদূরে, কোনো এক গ্রামের নির্জন ঘরে। কবে ছুটি হবে, কবে খোকা উচ্চশিক্ষা নিয়ে ঘরে আসবে?
কবে মা রান্না করে তাকে খাওয়াবে, খোকার পছন্দের খাবার। পথ চেয়ে দিন যায় রাত যায়। খোকা আসবে খোকা আসবে। কিন্তু। দূ:স্বপ্নের মত কোন এক ভোরে যদি বাবা-মা শুনেন তাঁর খোকা সহপাঠীর হাতে খুন হয়েছে বা যদি খুনের অভিযোগে অভিযুক্তের বাবা-মা, কাক ডাকা ভোরের আলোর সাথে শুনতে পান তার খোকা খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে পুলিশের হাতে বন্দি !
খুনির বাবা মা বলে সবাই ধিক্কার দিচ্ছি তাহলে কেমন হবে বাবা-মায়ের অবস্থা? একবার ভাবুন তো।
তাঁরা উন্মাদের মত অভিভাবকতুল্য শিক্ষকের কাছে যদি জানতে চান - কেনো আমার খোকা খুন হলো? আমি তো আমার খোকাকে লাশ হবার জন্য আপনাদের হাতে তুলে দেইনি?
কিংবা অভিযুক্ত খুনির বাবা মা-ই যদি প্রশ্ন করেন - কেনো আমার খোকা খুনি হলো? সে তো খুনির পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়নি? আমি তো আমার খোকাকে খুনি বানিয়ে তারপর আপনাদের হাতে তুলে দেইনি?
মাত্র দু’তিন বছর! মাত্র দু’তিন বছরে, কি শাসন? কি শিক্ষা আমার বুকের ধন পেল, যে সে খুনি হলো? কেনো আমাদের স্বপ্নগুলো জমাট বাঁধা কালো অন্ধকারে মিশে গেল?
আছে কোনো উত্তর? জানি, নেই।
আজ লক্ষকোটি বাবা-মা’র একটি প্রশ্ন : কি শিক্ষা ওরা পেল? কি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে কাঁদিয়ে হতাশার সাগরে ফেলে একসাথে এতগুলো মেধা ঝরে গেল?
# সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

