কেমন হলো ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারসহ রয়েছেন কারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৭ ১৯ মে ২০২৬
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে সোমবার দল ঘোষণা করল ব্রাজিল।
২৬ জনের দলে ফিরলেন নেইমার জুনিয়ার। রূপকথা লেখা হবে কি না সেটা সময় বলবে। তবে এ বারের বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তন বুঝিয়ে দিল আমেরিকার রুক্ষ মাটিতে হলুদ ঝড় উঠতে চলেছে।
স্কোয়াড ঘোষণার আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে কী আর মন বসে! বসেওনি। শেষে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অফ টুমরো’-তে মাইক হাতে উঠলেন কোচ কার্লো আনসেলেত্তি। এক এক করে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন তিনি।
নেইমারের নাম আসতেই ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। যেন এখনই বিশ্বকাপ জয় অর্ধেক হয়ে গেছে।
২০২৩-এর অক্টোবরে শেষ বার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। তার পরে স্যান্টোসের হয়ে ক্লাব ফুটবলে মাঠ কাঁপাচ্ছেন ঠিকই, কিন্তু আগের সেই ঝকঝকে তলোয়ারের মতো ঝলসে উঠতে এখনও দেখা যায়নি তাকে।
আরও পড়ুন: কোলম্যান নয়, শিগগিরই আসছেন নতুন কোচ
পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পানননি এখনও। তার পরেও বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা পাওয়া বড় চমক বইকি! আসলে চেলসির তরুণ তুর্কি এস্তেভাও উইলিয়ান চোট পেয়ে ছিটকে গেছেন। ফলে তার শূন্য জায়গা পূর্ণ করতেই নেইমারকে নিয়ে আসা বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশ।
ঘোষিত ক্সোয়াড অনুযায়ী, তেকাঠির অতন্দ্র প্রহরী হতে চলেছেন অ্যালিসন (লিভারপুল)। তার সঙ্গে এডারসন (ফেন্যারবাখচে) এবং ওয়েবারটন (গ্রিমিও)-ও রয়েছেন দলে।
রক্ষণে বিপক্ষের আক্রমণ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্তাস), ড্যানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস স্যান্টোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি) এবং ওয়েসলির (রোমা) পায়ে।
মিডফিল্ডে খেলা তৈরি করবেন ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতারা (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ডে নেইমার তো আছেনই। তাকে যোগ্য সঙ্গত করবেন এন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়ররা (রিয়াল মাদ্রিদ)।
১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। ব্রাজিল এ বার গ্রুপ সি-তে। ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে প্রথম মাঠে নামবে তারা। খেলা হবে মেটলাইফ স্টেডিয়ামে। আমেরিকার পাশাপাশি ক্যানাডা এবং মেক্সিকোতেও খেলতে হবে সেলেকাওদের। রেফারির বাঁশির আগে ফ্ল্যাগ তুলে দিয়েছেন আনসেলেত্তি। বল এখন নেইমারের পায়ে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















