কোন পথে নতুন প্রজন্ম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৯ ২৯ মে ২০২৩
দেশের নতুন প্রজন্ম নিয়ে আমি উদ্বিগ্ন। তাদের আচরণ নিয়ে কথা বলার দরকার। মাঝে মাঝে ওদের দিকে তাকিয়ে থাকি।আমার প্রজন্মের সাথে তাদের আচার আচরণে পার্থক্য সুস্পষ্ট। আমি কিছু বলার আগে চলুন শুনে আসি প্রাচীনকালের বিজ্ঞ প্রবীণরা কী বলে গেছেন।
গ্রিক দার্শনিক প্লেটো। তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন। অন্যদিকে প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল। প্লেটো তার পরবর্তী জেনারেশনের কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, ‘আমাদের তরুণদের মধ্যে এসব কী হচ্ছে? তারা তাদের বড়দের অসম্মান করে, পিতামাতার অবাধ্য। আইন উপেক্ষা করে। উগ্রতার আগুনে রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করে। তাদের নৈতিকতার অবক্ষয় ঘটছে। কী হবে তাদের?’
প্লেটোর পরের যুগ ছিল এরিস্টটলের। তার জেনারেশন নিয়ে প্লেটোর এই উদ্বিগ্নতা। খ্রিস্টপূর্ব সাড়ে ৩০০ বছর আগের মানুষ প্লেটো। পরবর্তী প্রজন্মের বিষয়ে তার এই বক্তব্য দেখলে মনে হয়, আরে এতো আমারই কথা। প্লেটোর আগের প্রজন্মও একই মত দিয়ে গেছে। সক্রেটিস কী বলেছেন দেখুন।
তিনি বলেছেন, “শিশুরা এখন বিলাসিতা পছন্দ করে; তাদের আচরণ খারাপ, কর্তৃপক্ষের প্রতি রয়েছে অবজ্ঞা; তারা প্রবীণদের প্রতি অসম্মান প্রদর্শন করে এবং কাজের জায়গায় বকবক করে। শিশুরা এখন স্বেচ্ছাচারী, তারা বাড়ির প্রতি অনুগত নয়। প্রবীণরা ঘরে প্রবেশ করলে তারা ওঠে দাঁড়ায় না। পিতামাতার বিরোধিতা করে, সঙ্গীর সামনে বকবক করে, খাবার টেবিলে আড্ডা দেয়, পায়ের ওপর পা ফেলে রাখে এবং তাদের শিক্ষকদের যাতনা করে।"
সক্রেটিসও আমার মনের কথাগুলো বলে গেছেন। শুধু প্লেটো বা সক্রেটিস নয়। সক্রেটিসের সাড়ে ৪ হাজার বছর আগেও মানুষ এমন ভাবতো। কয়েকদিন আগে ভারতের বিখ্যাত লেখিকা সুধা মূর্তির বক্তব্য শুনছিলাম৷ তার এখনকার পরিচয় ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর শাশুড়ি। তিনি একবার মিশরের পিরামিড দেখতে যান। এসময় একজন হায়ারোগ্লিফিক বিশষেজ্ঞ তার সাথে ছিলেন। পিরামিডের ভেতরে হায়ারোগ্লিফিক লিপিতে অনেক বাণি লেখা রয়েছে।
বিশেষজ্ঞের কাছ থেকে এগুলোর অর্থ জেনে নেন সুধা। ইতিহাস শোনেন। একবার একটি বড় হায়ারোগ্লিফিকে তার চোখ আটকে যায়। তিনি বিশেষজ্ঞের কাছে জানতে চান, এতে কী লেখা রয়েছে। বিশেষজ্ঞ জানালেন, পিরামিডের প্রতিষ্ঠাতার একটি বাণী এখানে লিখে রাখা হয়েছে। পরবর্তী প্রজন্ম নিয়ে উদ্বিগ্নতার বিষয়ে লিখেছেন।
তিনি লিখেছেন, ''পরবর্তী প্রজন্ম সময়কে সম্মান করে না। অর্থকে সম্মান করে না। বড়দের সম্মান করে না। তাদের কমনসেন্সও কম। কর্মঠ না। আমি আসলেই জানি না তারা কীভাবে টিকে থাকবে।''
৭ হাজার বছর আগেও নবীনের প্রতি একজন প্রবীণের একই ধরণের অভিযোগ। সব নেতিবাচক। অভিযোগগুলো বহু পুরাতন। সম্ভবত সৃষ্টির শুরু থেকে চলে আসছে। এসব পর্যালোচনা করলে দেখা যায়, সবচেয়ে বড় অভিযোগ হলো- তারা বড়দের সম্মান করে না। এ কারণে পূর্বপুরুষরা শিশুদের মননে মগজে একটা বিষয় প্রোথিত করতে চেয়েছেন। তা হলো, বড়দের সম্মানের বিষয়। এ কারণে শিশুরা হাতেখড়ি থেকেই শিখে, বড়দের সম্মান করতে হয়।
এবার আপনারাই বলুন। এসব নিয়ে লিখবো কীভাবে? নতুন প্রজন্ম নিয়ে কিছু লেখার ইচ্ছা করলেও থমকে যাই। কারণ নবীনদের প্রতি প্রবীনদের চিরায়ত স্টেরিওটাইপে আটকে গেছি কীনা তা নিয়ে নিজেকে প্রশ্ন করি। অন্যদিকে নতুন প্রজন্ম নিয়ে যা লিখতে চাই- তার সব আড়াই হাজার বছর আগে সক্রেটিস, প্লেটো লিখে গেছেন।
৭ হাজার বছর আগে পিরামিডের প্রতিষ্ঠাতা ভেবে গেছেন। এখন বললেও তার পুনরাবৃত্তি ছাড়া কিছুই হবে না। এত কিছুর পরেও দেশের নতুন প্রজন্ম নিয়ে যদি একই বা এর চেয়েও ভয়াবহ অভিযোগ করি তা কী অমূলক হবে!
লেখক: কাজী সায়েমুজ্জামান
সরকারি চাকরিজীবী ও গবেষক
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

