কোভিড-১৯ : ভয়ংকর তথ্য দিলেন গবেষকরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৬ ২৫ এপ্রিল ২০২০
করোনা ভাইরাস নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রতিনিয়তই কিছু না কিছু নতুন তথ্য দিচ্ছেন তারা। কখনো তা আমাদের জন্য ভাল, কখনও বা ভয়ানক। এবার এমনই একটি ভয়ানক ঘটনা জানালেন বিজ্ঞানীরা। নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, করোনাভাইরাসের উপসর্গগুলো চলে যাওয়ার পরও ভাইরাসটি চোখে থেকে যেতে পারে।
ইতালির গবেষকরা এমন একজন করোনা রোগীর কেস স্টাডি প্রকাশ করেছেন, যার নাক থেকে ভাইরাসটি চলে যাওয়ার পরও তার চোখে ভাইরাসের সংক্রামক কণা বিদ্যমান ছিল।
চোখে করোনাভাইরাস দীর্ঘদিন থাকতে পারে বলে এই গবেষণায় সতর্ক করেছে।
গবেষকরা জানিয়েছেন, ৬৫ বছর বয়সি এক নারী জানুয়ারিতে উহান থেকে ইতালি এসেছিলেন এবং পাঁচ দিন পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। একদিন পর তিনি হাসপাতালে ভর্তি হোন এবং পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
হাসপাতালে তৃতীয় দিনে চিকিৎসকরা তার চোখ থেকে নমুনা নেন এবং আবিষ্কার করেন, তার চোখে করোনাভাইরাসের জিনগত উপাদান রয়েছে।
চিকিত্সকরা প্রতিদিন তার চোখ থেকে নমুনা সংগ্রহ অব্যাহত রাখেন এবং দীর্ঘ ২১ দিন পর্যন্ত ভাইরাসটির উপস্থিতি দেখতে পান। তার পরের কিছুদিন চোখ ও নাকের নমুনায় ভাইরাসটির উপস্থিতি দেখা যায়নি। কিন্তু ২৭তম দিনে আবারও কেবল চোখের নমুনার মধ্যে করোনাভাইরাস ধরা পড়ে।
উদ্বেগজনক ব্যাপার হলো, চোখের নমুনা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে দেখা যায়, ভাইরাসটি তখনো সংক্রামক ছিল।
অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত এই কেস স্টাডিতে ডা. ফ্রান্সেসকা কোলাভিটার নেতৃত্বে গবেষকরা লিখেছেন: ‘নাকের নমুনায় সার্স-কোভ-২ ভাইরাসের আরএনএ শনাক্ত না হওয়ার কিছুদিন পর তা চোখের নমুনায় পাওয়া গিয়েছিল। আমরা দেখেছি, সার্স-কোভ-২ সংক্রামিত রোগীদের চোখের তরলে সংক্রামক ভাইরাস থেকে যেতে পারে। তাই এটি সংক্রমণের সম্ভাব্য উত্স হতে পারে।’
গবেষকদের মতে, এই গবেষণা রোগ প্রতিরোধ ব্যবস্থা যেমন নাক, মুখ এবং চোখের স্পর্শ এড়ানো এবং ঘন ঘন হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেছে।
কেস স্টাডিতে গবেষকরা আরো জানিয়েছেন, করোনভাইরাসযুক্ত প্রায় ১ থেকে ৩ শতাংশ রোগীর চোখ লাল হওয়ার উপসর্গ দেখা দেয়। সংক্রামিত ব্যক্তির চোখের তরল স্পর্শ করে বা তরল বহনকারী বস্তুগুলো থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










