কোরবানির পশুর চাহিদা নিয়ে সংশয়, ক্ষতির আশঙ্কায় খামারিরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৮ ১৮ জুলাই ২০২০
করোনাভাইরাস মহামারির কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আছেন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের খামারিরা। সারাবছর কসাই খানায় গরু বিক্রির সুযোগ থাকলেও ক্ষুদ্র খামারিদের লক্ষ্য থাকে কোরবানির হাটে বেশি লাভে পশু বিক্রি করার।
বিশেষ করে যারা ঈদুল আযহাকে সামনে রেখে একটি বা হাতেগোনা কয়েকটি গরু লালন-পালন করছেন, তারা এ বছর উপযুক্ত দামে তা বিক্রি করতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন।
মানিকগঞ্জ জেলার ফোর্ডনগর গ্রামের বাসিন্দা আফরোজা আক্তার গত ৭ মাস ধরে ২টি গরু লালন-পালন করে আসছেন। গরু দুটি তিনি কিনেছিলেন ৭০ হাজার টাকায়। প্রতিমাসে এর পেছনে তার খরচ হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা। ভেবেছিলেন এবারের কোরবানির ঈদে ঢাকার পশুর হাটে ভালো দামে গরু দুটি বিক্রি করে লাভ তুলে নেবেন। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে লাভ তো দূরে থাক, এ গরু বিক্রি করে সারাবছরের খরচটাও তুলতে পারবেন কিনা, সেটা নিয়েই সন্দেহে আছেন।
আফরোজা বলেন, আমার তো ইচ্ছা ছিল অন্তত দেড় লাখ টাকায় গরু দুটো বেচবো। আগের বছরগুলায় এমন দামেই বিক্রি করসি। কিন্তু করোনার কারণে এবারে ওই দাম পাব না। কিন্তু বিক্রি তো করতেই হবে। আরও একবছর এ গরুর
খাওয়া চালানো সম্ভব না।
করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু বেচাকেনার বিষয়টি নতুন করে সামনে এসেছে। তবে সেটার সেবা প্রান্তিকে পৌঁছাতে পারছে না।
সরকারি বেসরকারি উদ্যোগে অনেকেই অনলাইনে ছবি পোস্ট করে এমনকি লাইভ ভিডিও দেখিয়ে কোরবানির পশু বেচাকেনা শুরু করেছেন।
এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় পশুর হাট বসবে বলে ঘোষণা দিয়েছেন। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে জেলা পর্যায়ের কোরবানির হাটও আগের মতো জমে উঠবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে হাটে না গিয়ে এসব অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকারের বিভিন্ন মহল। এ নিয়ে ব্যাপক প্রচারণা দেখা গেলেও অনলাইনে কোরবানির পশু বেচাকেনার বিষয়টি নিয়ে পরিচিত নন প্রান্তিক খামারিরা। আবার ক্রেতারাও অনলাইনে পশু কেনার ব্যাপারে অভ্যস্ত নন।
এমন অবস্থায় ওই অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তারা চেষ্টা করছেন ক্ষুদ্র খামারিদের বোঝাতে-কিভাবে হাটে না গিয়েই পশু বিক্রি করতে পারবেন। কিন্তু প্রযুক্তিগত জ্ঞানের অভাব থাকায় এ উদ্যোগকে স্বাগত জানালেও ভরসা করতে পারছেন না বিক্রেতারা।
এমনই এক অনলাইনে গরু বেচাকেনা প্রতিষ্ঠানের নির্বাহী টিটো রহমান বলেন, আমরা যখন মাঠ পর্যায়ের কৃষকদের বলি হাটে না গিয়ে ঘরে বসেই গরু বিক্রি করতে পারবেন। তারা হাসাহাসি করে, কেউ বিশ্বাস করতে চায় না। তাদের কথা হলো, এটা কিভাবে সম্ভব।
আবার হাটে যাওয়ার সংস্কৃতি থেকে বেশিরভাগ মানুষ বের হয়ে না আসায় অনলাইনে পশু বিক্রি করতেও বেশ বেগ পেতে হচ্ছে বলে তিনি জানান। টিটো বলেন, আমাদের দেশের মানুষ হাটে গিয়ে ১০টা নেড়েচেড়ে একটা গরু কিনতে চায়। অনলাইনে পশুর বিস্তারিত সব তথ্য দেয়া, ন্যায্য দাম রাখা সত্ত্বেও কেউ সেভাবে কিনতে আসছে না।
চলমান পরিস্থিতিতে অনেক মানুষের আয় কমে যাওয়ায় কোরবানির পশুর চাহিদাও আগের চাইতে কমে আসবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অনেকে আবার স্বাস্থ্যবিধির কারণে পশু কেনা থেকে বিরত থাকবেন। সব মিলিয়ে ক্ষুদ্র খামারিরা এবার লোকসানের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম। কারণ এ মানুষগুলোর জন্য আলাদা প্রণোদনার কোনও ব্যবস্থা নেই।
তবে বেশিরভাগ খামারি যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারেন, সেই ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ক্ষুদ্র খামারিরা যেন তাদের বাড়িতে বসেই অনলাইনে পশু বিক্রি করতে পারে। আমরা সেটাই চেষ্টা করছি। মন্ত্রণালয় চেষ্টা করছে আর্থিক প্রণোদনা দেয়ার। যেটা কখনই তাদের ফেরত দিতে হবে না।
করোনার ২ মাসের বেশি সময় হাটবাজার বন্ধ থাকায় পশু বেচাকেনা ছিল একেবারে কম। তাই এবার বাজারে গবাদি পশু অন্যান্য বছরের চাইতে বেশি উঠবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সেই পশুর ন্যায্য মূল্য খামারিরা তুলতে পারবেন কিনা, সেটা বলা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে স্থানীয় তরুণদের সাহায্যে প্রান্তিক খামারিদের কাছে অনলাইন সেবাটি ছড়িয়ে দেয়ার ওপর জোর দিয়েছেন বাজার বিশ্লেষক সায়মা হক বিদিশা।
তিনি বলেন, এবারে অনেক গরু অবিক্রীত থাকবে কিংবা ন্যায্য মূল্য পাওয়া থেকে খামারি বঞ্চিত হবে। তাই প্রান্তিক পর্যায়ে শিক্ষিত যে তরুণরা আছে, প্রশাসন তাদের কাজে লাগিয়ে এ অনলাইন বেচাকেনা চালু করতে পারে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
ক্ষুদ্র খামারিদের জন্য সরকারের আলাদা কোনও প্রণোদনা না থাকায় ক্ষুদ্র ঋণ সুবিধাগুলো কার্যকরের ওপর কথা বলছেন সায়মা। তিনি বলেন, কিছু কিছু ঋণের প্রকল্প আছে। এসব প্রকল্পের আওতায় যদি ক্ষুদ্র খামারিদের স্বল্প সুদে ঋণ দেয়া যায়, তাহলে তারা ক্ষতি অনেকটাই পুষিয়ে তুলতে পারবেন।
এছাড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কোরবানির পশু পরিবহন, বিপণন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এ বছর বেশি খরচ হচ্ছে। এ বাড়তি খরচ সরকারকে বহন করার কথাও জানান তিনি।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়













