ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৮২১

খলনায়ক তাসকিন গুরুতর অসুস্থ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩১ ২৫ নভেম্বর ২০২০  

সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে গণমাধ্যমকে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত খলনায়ক জানিয়েছেন, তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এর চিকিৎসা বেশ স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য রবিবার দেশটিতে গেছেন। সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

অসুস্থতার কারণে  ১ মাস যাবত শুটিং বন্ধ রেখে বিশ্রামে ছিলেন তাসকিন। কিন্তু এসময়ে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সঙ্গে সমস্যা দেখা দেয় চোখে। নানা পরীক্ষার পর জানা যায় এই অভিনেতার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।

 

তাসকিন গত অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে গিয়েছিলেন । সেখানের চিকিৎসক তাকে মাসখানেক বিশ্রাম থাকার পরামর্শ দেন।

 

২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিনের। প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করে বাজিমাত করেন। তার অভিনীত আরও ছবি হচ্ছে ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’।

 

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।