খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৩ ১১ নভেম্বর ২০২৬
প্রতিদিন ভোর হওয়ার আগেই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন পোশাকশ্রমিক শিল্পী খাতুন। গ্যাস কেনার সামর্থ্য না থাকায় মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করেন তিনি। এরপর গাজীপুরের একটি কারখানায় কাজে চলে যান।
২৭ বছর বয়সী শিল্পী তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামী বেকার। মা-বাবা এবং শ্বশুর-শাশুড়িও তার আয়ের ওপর নির্ভরশীল। মাত্র ১৩ হাজার ৫০০ টাকা বেতনেই গোটা পরিবারের খরচ চালাতে হয় তাকে।
পোশাকশিল্পে পাঁচ বছর ধরে কাজ করছেন তিনি। লম্বা একটা সময় এই খাতে কাজ করার পরও তাকে যে বেতন দেওয়া হচ্ছে তা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাই কঠিন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার মতো বাংলাদেশের হাজারো পোশাকশ্রমিকের একই অবস্থা। আর তাই মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহ থেকে বিক্ষোভ শুরু করেছেন পোশাক খাতের কর্মীরা।
দুপুরের খাবারের জন্য বাড়ির বাইরে শাকপাতা সংগ্রহ করতে করতে শিল্পী বলেন, “এখন সবকিছুর দাম বেড়েছে। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দামও বেশি। মাস শেষ হওয়ার আগেই আমার সব আয় শেষ হয়ে যায়।”
গত সপ্তাহের শ্রমিক অসন্তোষের কিছু ঘটনা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে শত শত কারখানা বন্ধ রাখতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
সরকারের মজুরি বোর্ড গত ৪ নভেম্বর নতুন মজুরিকাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সম্মত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারিতে প্রথম বেতন পাবেন। তবে মজুরি কতটা বাড়বে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
কম শ্রমব্যয়ের কারণে বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। একই কারণে এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পছন্দের উৎপাদনকেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। এতে কাজ করেন ৪০ লাখেরও বেশি মানুষ।
তবে পোশাক প্রস্তুতকারকেরা বলছেন, মজুরি অনেক বেশি বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়ের সুবিধা কমে যাবে। একই সঙ্গে জ্বালানির বাড়তি দামের চাপে থাকা মুনাফাও আরও কমবে।
তাদের দাবি, শ্রমিকেরা মূল বেতনের পাশাপাশি বছরে ৯ শতাংশ হারে বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব ভাতা পান। ফলে উল্লেখযোগ্য পরিমাণে মজুরি বাড়ানোর সুযোগ সীমিত। কিন্তু শিল্পীর মতো শ্রমিকরা বলছেন দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়েনি। ফলে দৈনন্দিন খরচ মেটাতে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
শিল্পী জানান, যখন ঘরে কিছু থাকে না তখন তার পরিবারকে মুড়ি খেয়েই থাকতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনের ঘরে বসে কথা বলছিলেন তিনি। শিল্পী জানান, নানা রকম শারীরিক সমস্যা বাড়লেও গত তিন বছরে একবারও চিকিৎসকের কাছে যেতে পারেননি।
গত পাঁচ বছরে তার বেতন ধীরে ধীরে বেড়েছে, তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারেনি। চাকরি শুরুর সময় মাসে ৯ হাজার টাকা পেতেন তিনি। এখন পান ১৩ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত সময় কাজ করলে আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু পরবর্তী বেতন পাওয়ার আগেই সেই টাকা প্রায় শেষ হয়ে যায় বলে জানান তিনি।
২০২২ সাল থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে। এ সময়ে গড় মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশ। শুরুতে খাদ্যপণ্যের দাম বৃদ্ধিই মূল্যস্ফীতির প্রধান কারণ ছিল। তবে খাদ্যবহির্ভূত পণ্যের দামও এখনো বেশি রয়েছে।
ঢাকার উপকণ্ঠের আশুলিয়ার একটি কারখানায় সেলাইয়ের কাজ করেন ২৯ বছর বয়সী রোকসানা পারভীন। তিনি বলেন, “কোনো কিছু কেনার আগে, এমনকি খাবার কেনার ক্ষেত্রেও আমাকে দুবার ভাবতে হয়। আমি জানি, আমার মেয়েদের আরও ভালো খাবার খাওয়া উচিত। কিন্তু সেই সামর্থ্য আমার নেই।”
রোকসানা ও তার দুই মেয়ের দিন কাটে মূলত ভাত ও সবজি খেয়ে। মাংস ও মাছ এখন তাদের নাগালের বাইরে, বিলাসিতার মতো। খরচ কমাতে তার এক মেয়ে স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে।
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা















