খাবার টেবিলে বিষয়টি সমাধান হয়েছে: অপু বিশ্বাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৩ ২০ ডিসেম্বর ২০২৩
সমসাময়িক কিছু বিষয়কে কেন্দ্র করে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস, গানবাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।
সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে হাজির হয়েছিলেন তাপস ও অপু। সেখানে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে খাবারের টেবিলেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি সমাধান করে নিয়েছেন বলে জানিয়েছেন অপু।
মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাস দেন এই নায়িকা। সেখানে তিনি জানান, তৃতীয় পক্ষের ভুল ব্যাখ্যার কারণে বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। তবে ডিবি প্রধান হারুনের উদ্যোগে খাবারের টেবিলেই বিষয়টির সমাধান হয়েছে।
অপু বিশ্বাস স্ট্যাটাসে লিখেছেন, ‘আশা করি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরাই খাবারের টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। তাপস ভাইয়া ও মুন্নী ভাবির প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি। মুন্নী ভাবির কাছে আমার অনুরোধ, আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। সবার অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবির সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনোমালিন্য ছিল না এবং এখনো নেই।’
অপু আরও লিখেছেন, ‘আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন। প্রিয় সাংবাদিক ভাই, বোন ও আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই, বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এটি নিয়ে মন্তব্য করবেন না।’
সবশেষে অপু বিশ্বাস লিখেছেন, ‘দিনশেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই। কিছুদিন পরেই নতুন বছর আসছে, আশা করি সবাই আমাদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।’
এর আগে মঙ্গলবার ডিবি কার্যালয় থেকে বের হয়ে তাপস বলেন, ‘‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনও অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনও ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।’
তাপস বলেন, ‘আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি। অপুর যার সঙ্গে সমস্যা তার বিষয়ে অপু কথা বলেছে আমার স্ত্রীর সঙ্গে। সেই আলাপনের অংশ বিশেষ কেটে একটি টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছে। এমনটা হলে তো ব্যক্তিগত কোনো আলাপ করা যাবে না। এ ধরণের ঘটনা যেন না হয় এ বিষয়েই আমরা কথা বলেছি। আমি গণমাধ্যমের বিরুদ্ধে যেতে চাই না। আমি কোনো আইনি নোটিশও পাঠাইনি।’
তাপসের কথায়, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনও আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











