খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩২ ২৬ আগস্ট ২০২৬
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেল শরিফুল ইসলামের। আন্তর্জাতিক ব্যস্ততা ও তার সাম্প্রতিক চোটের বিষয়টি বিবেচনায় নিয়ে এই বাঁহাতি পেসারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কেন্টের ড্রেসিংরুমে হাসান মাহমুদের সতীর্থ হওয়ার কথা ছিল শরিফুলেরও। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বোর্ডের ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, শরিফুলের কাজের চাপ ও সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
তিনি বলেন, “শরিফুলকে তার ওয়ার্কলোড ও সামনে থাকা আন্তর্জাতিক সূচি বিবেচনায় এনওসি দেওয়া হয়নি। কারণ, আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি ও ছয়টি ওয়ানডে রয়েছে।”
শরিফুল তিন সংস্করণেই বাংলাদেশের নিয়মিত খেলোয়াড়। এর সঙ্গে সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছেন তিনি। যার কারণে চারটি কাউন্টি ম্যাচ খেললে তার ওপর বাড়তি চাপ পড়তে পারে বলে মনে করছে দলীয় ব্যবস্থাপনা ও মেডিকেল বিভাগ।
নাফীস বলেন, “শরিফুল এমন একজন খেলোয়াড়, যে তিন সংস্করণেই খেলে। তার ওপর সে মাত্রই হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরেছে। তাকে যদি চারটি কাউন্টি ম্যাচের জন্য এনওসি দিই, তাহলে তার শরীরে যে পরিমাণ চাপ পড়বে, তাতে আমরা আশঙ্কা করছি, সামনে থাকা আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সে পুরোপুরি ফিট নাও থাকতে পারে।”
তাই এই মুহূর্তে ম্যাচ খেলার চেয়ে শরিফুলের অনুশীলন ও ফিট থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল বিভাগ।
নাফীসের কথা, “এ কারণেই টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল বিভাগ মনে করছে, তার জন্য এখন ম্যাচ খেলার চেয়ে অনুশীলন করা এবং আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ।”
তবে কেন্টের হয়ে খেলার জন্য আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে এনওসি দিয়েছে বিসিবি। কেন্টের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর খালেদকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান নাফীস।
বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ বলেন, “খালেদকে কেন্টের জন্য এনওসি দেওয়া হয়েছে। সে পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচও খেলেনি।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















