গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২২ ১২ ফেব্রুয়ারি ২০২৬
সারাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাহিরে একটু সামান্য গোলমাল হলেও এগুলা তাৎক্ষনিক সমাধান করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত আজকে বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে। আমি ওয়াদা করেছিলাম যে একটা ফেস্টিভ মুডে ইলেকশন জাতিকে উপহার দেব। আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মত মানুষ ট্রেনে বাসে লঞ্চে ভোট দেওয়ার জন্য গ্রামে গঞ্জে চলে গেছে । গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। অনেকদিন পরে ভোটের যে একটা আমেজ সৃষ্টি হয়েছে এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে।”
সিইসি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ঠাকুরগায়ে কেন্দ্রের মাঠে জামায়াতের একজন লিডারে পাশে একজন বিএনপির লিডার দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাআল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। ২০২৬ সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর কোথাও হয় নাই। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। জানিনা সামনে আরও কি চ্যালেঞ্জ আসবে। ইনশাল্লাহ আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব। বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওয়ানা দিয়েছে গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নেই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ নির্বাচন সৃষ্টি করার চেষ্টা করেছি। আমার ধারণা ইনশাআল্লাহ করতে পেরেছি।”
সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল ও ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।”
এর আগে সকাল পৌনে ১০ টার দিকে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন সিইসি। এরপর রাজধানী স্কুল ও শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সিইসি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


