গণপরিবহনে চলাচলে নারীদের জন্য পুলিশের ৯ পরামর্শ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩২ ৬ ডিসেম্বর ২০১৯
নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে নারীদের সবসময় বাইরে যেতে হয়। এক্ষেত্রে গণপরিবহনই তাদের অন্যতম ভরসা। তবে এতে চলাচলে অনিরাপত্তায় ভুগছেন নারীরা। পরিবহণের চালক, হেলপার, পুরুষ যাত্রীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা। গাড়িতে হঠাৎ একা হয়ে যাওয়া নারীর সঙ্গে ধর্ষণের মতো জঘন্য ঘটনাও ঘটছে।
গাড়িতে চলাচল করার সময় একা হয়ে গেলে নারীদের কী করতে হবে, সেই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। নারীরা যাতে নির্বিঘ্নে গাড়িতে চলাফেরা করতে পারেন, সেজন্য জনগণের সাহায্যকারীরা আগের চেয়ে আরও বেশি সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নারীদের নিরাপত্তার স্বার্থে পরামর্শগুলো অনুসরণ করার চেষ্টা করুন:
১. কোনো গাড়িতে যাত্রীসংখ্যা ৫-৭ জনের কম হলে তাতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকুন অথবা অধিক যাত্রী সম্বলিত গাড়ির জন্য অপেক্ষা করুন।
২. আপনি যত ক্লান্তই থাকুন না কেন একা ভ্রমণের সময় গাড়িতে কিছুতেই ঘুমাবেন না।
৩. ওঠার সময় গাড়ি যাত্রীতে পূর্ণ থাকলেও বিভিন্ন স্টপেজে নামতে নামতে যদি যাত্রী সংখ্যা ১০ এর কাছাকাছি পৌঁছে যায়, তা হলে গাড়ি থেকে নামার আগ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকুন।
৪. এমন পরিস্থিতিতে গাড়ির এমন কোনো সুবিধাজনক সিটে বসুন যেখান থেকে আপনি হেলপার, কন্ডাক্টর ও ড্রাইভারসহ অন্যান্য যাত্রীর ওপর সজাগ দৃষ্টি রাখতে পারবেন।
৫. প্রয়োজনে আপনার পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কোনো ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে ভেতরে থাকা অন্যান্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে আপনার গাড়ির নাম, বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখুন। এমনকি সেই মুহূর্তে গাড়িতে কতজন যাত্রী অবস্থান করছেন, সেই সংখ্যা এবং স্টাফসহ যাত্রীদের সংক্ষিপ্ত বিবরণও জানিয়ে রাখতে পারেন। এতে গাড়ির ভেতরে থাকা কারও মনে কোনো অসৎ চিন্তা ও পরিকল্পনা থাকলে ভয় পাবে।
৬. কোনো স্টপেজে যাত্রীসংখ্যা আরও কমে পাঁচের নিচে চলে এলে সেটি আপনার গন্তব্যস্থল না হলেও অন্যান্য যাত্রীদের সঙ্গে সেই স্টপেজেই নেমে পড়ুন এবং আপনার পরিবারের কাউকে ফোন করে সেখানে এসে আপনাকে নিয়ে যেতে বলুন।
৭. আপনাকে নিতে আসা ব্যক্তিটি ওই স্থানে না আসা পর্যন্ত সঙ্গে থাকার জন্য যাত্রীদের মধ্য থেকে আপনার দৃষ্টিতে নির্ভরযোগ্য কাউকে অনুরোধ করতে পারেন।
৮. কেউ যদি আপনাকে সাহায্য করতে না চায় কিংবা যদি অনিরাপদ বোধ করেন, তা হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন।
৯. গাড়িতে যাত্রীর সংখ্যা পাঁচের কাছাকাছি থাকা অবস্থায় যদি ভেতরে থাকা কারো মধ্যে অস্বাভাবিক কোনো চঞ্চলতা লক্ষ্য করেন এবং প্রয়োজন ছাড়াই দরজা এবং জানালা বন্ধ করে দিতে দেখেন, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন।
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য








